Monday, June 15, 2026

Vicky Kaushal-Katrina Kaif : ডিসেম্বরের ৭ থেকে ১২ এর মধ্যে ভিকি ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান, কার্ড যাচ্ছে বাড়ি বাড়ি

Date:

Share post:

ফিসফাস, গুঞ্জন, লুকোছাপার আর কোনও প্রশ্ন নেই । কারণ ভিকি কৌশল ও ক্যাটরিনা (Vicky Kaushal-Katrina Kaif ) কাইফের বিয়েটা হচ্ছেই। সম্ভবত ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখের মধ্যে বিয়ের অনুষ্ঠানটি হবে। ডেস্টিনেশন ওয়েডিংই (Destination wedding) হচ্ছে। তবে তা দেশের মধ্যেই । শোনা যাচ্ছে রাজস্থানের মাধোপুর জেলার বিলাসবহুল সিক্স সেন্স ফোর্ট বুকিং করা হয়েছে ওয়েডিং ভেন্যু হিসাবে। চতুর্দশ শতাব্দীর একটি দুর্গ এটি।

 

ভিকি-ক্যাটরিনা দুজনেই এত দিন বিয়ের কথা বললেই দূরে দূরে সরে যাচ্ছিলেন। কিন্তু আর সেসবের উপায় নেই । কারণ নিমন্ত্রণের কার্ড ইতিমধ্যেই বলিউডের বিশিষ্টজনদের কাছে পৌঁছতে শুরু করেছে। সুতরাং ভিক্যাটের বিবাহ বাসর যে বলিউডের তারকাদের ঔজ্জ্বল্যে আলোকিত হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বলিউড কারা কারা এখনো অব্দি নিমন্ত্রণ পেয়েছেন? অক্ষয়কুমার, শাহরুখ খান, করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্র, কিয়ারা আডবাণী এবং বরুণ ধাওয়ানরা ইতিমধ্যেই নিমন্ত্রণ পেয়ে গিয়েছেন। আরও অনেকেই এখনো নিমন্ত্রণ পেতে বাকি আছেন। যদিও ভিকি বা ক্যাটরিনা কেউই এ বিষয়ে এখনও মুখ খোলেননি

বিবাহ বাসর যেখানে হতে চলেছে সেই সিক্স সেন্স ফোর্ট অত্যন্ত বিলাসবহুল । সেই সঙ্গে ব্যয়বহুলও বটে। । এখানকার সবচেয়ে ব্যয়বহুল ‘রাজা মান সিং স্যুট’। যার একরাতের ভাড়া ৬৪,০০০ থেকে ৯০,০০০। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান সামলাবে একাধিক ইভেন্ট কোম্পানি। বিভিন্ন কোম্পানিকে ইতিমধ্যে নিযুক্ত করা হয়েছে সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন করার জন্য। এই সব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা অতিথিদের থাকার ব্যবস্থা করার জন্য সাওয়াই মাধোপুর এলাকার বিভিন্ন হোটেল বুকিং করছেন।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...