Friday, June 26, 2026

BJP Rally:পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গেরুয়া শিবিরের

Date:

Share post:

করোনাকালে মিছিলের অনুমতি না পেয়েও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মিছিল করে বিজেপি। আর এই মিছিলকে ঘিরেই পুলিশ এবং গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। ফলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষমেশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে গেরুয়া শিবির।

আরও পড়ুন:Manipur Attack:মণিপুরে সেনা কনভয়ে হামলার যৌথভাবে দায় স্বীকার করল দুটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন

রবিবার সকালে জ্বালানির ভ্যাট কমানোর দাবিতে বারুইপুরের (Baruipur) ফুলতলার বিজেপির কার্যালয় থেকে মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তাই সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হতেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড করে বারুইপুর উড়ালপুলের কাছে মিছিলে বাধা দেয় তারা। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। শেষে ব্যারিকেড সরিয়ে পুলিসগের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এরপর পুলিশের কাছে বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক। তবে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। এরপর ম্যাটাডোরের উপরে উঠে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, অতিমারি পর্বে মিছিল করার দাবি করলেও আইন অনুযায়ী তা করতে বাধা দিচ্ছে পুলিশ। সেকারণে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। গত সপ্তাহে বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মিছিল করতে গিয়েও পুলিশি বাধার শিকার হন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। এরপর বর্ধমানেও পুলিশি বাধার মুখে পড়ে বিজেপির প্রতিবাদ মিছিল। আর এবার বারুইপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...