Friday, June 26, 2026

২ মহিলা সাংবাদিকের নামে FIR, পাল্টা ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ

Date:

Share post:

নির্বাচন যত এগিয়ে আসছে ত্রিপুরার(Tripura) মাটিতে হামলা ও মামলার ঘটনা বেড়ে চলেছে ততই। তবে এতদিন হামলা মামলার ঘটনা রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার দুই মহিলা সাংবাদিকের(Journalist) বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করল ত্রিপুরা পুলিশ। পাল্টা হুমকি ও ভয় দেখানোর অভিযোগ তুলেছেন মহিলা সাংবাদিক সমৃদ্ধি সকুনিয়া ও স্বর্না ঝাঁ। জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগের ভিত্তিতে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ।

এ প্রসঙ্গে এক টুইটে স্বর্ণা নামের ওই সাংবাদিক লিখেছেন, “গতকাল রাত প্রায় ১০.৩০ নাগাদ আমাদের হোটেলের বাইরে পুলিশ আসে। যদিও সেই সময় আমাদের সঙ্গে কোনো রকম কথা বলা হয়নি। সকাল ৫.৩০ নাগাদ হোটেল থেকে চেক আউট করার সময় পুলিশ আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানায়। এবং জিজ্ঞাসাবাদের জন্য ধর্ম নগর পুলিশ স্টেশন যাওয়ার কথা বলে। নিজের টুইট পোস্টের সঙ্গে এফ আই আর কপিও শেয়ার করেন সাংবাদিক। এদিকে পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হওয়ার যেতেই ওই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছিল।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...