Thursday, June 11, 2026

Madhyapradesh: মোদি যাবেন,মধ্যপ্রদেশে বদলে গেল স্টেশনের নাম

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা রাখবেন আগামীকাল সোমবার। এরই আগে মধ্যপ্রদেশে বদলে গেল স্টেশনের নাম। সোমবার সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সংস্কার করা দেশের প্রথম অত্যাধুনিক স্টেশন হাবিবগঞ্জের উদ্বোধন করবেন মোদি। তার আগে ওই স্টেশনের নাম বদল করল শিবরাজ সিং চৌহান সরকার। হাবিবগঞ্জ স্টেশনের নতুন নাম রানি কমলাপতি।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলেও এই স্টেশনের নাম পরিবর্তনের দাবি উঠেছিল। প্রায় সাড়ে চারশো কোটি টাকা খরচ করে সদ্যই হাবিবগঞ্জ স্টেশনের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের ফৈজাবাদ স্টেশনের নামও পরিবর্তন করা হয়েছে। দেড়শো বছরের পুরনো ফৈজাবাদ স্টেশনের নাম  অযোধ্যা ক্যান্টনমেন্ট রেখেছে যোগী সরকার।

স্টেশন চত্বরে ৭০০ জন যাত্রী অপেক্ষা করতে পারবেন। স্টেশন চত্বরে বাতানুকুল ওয়েটিং রুম, অত্যাধুনিক রিটায়ারিং রুম, ভিআইপি লাউঞ্জ, আধুনিক শৌচালয় ছাড়াও পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য ১৫৯টি সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে।

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...