Monday, April 6, 2026

Jagadhatri Puja:সাবেকিয়ানা মেনে ২৭ বছর ধরে চলছে গোরাচাঁদ বসু যুবসঙ্ঘের জগদ্ধাত্রী পুজো

Date:

Share post:

জগদ্ধাত্রী পুজো মানেই শুধু চন্দননগর নয়। রীতি মেনে গত ২৭ বছর ধরে কলকাতার ‘গোরাচাঁদ বসু যুবসঙ্ঘে’(Gorachand Yobasangha) এই পুজো হয়ে আসছে। তবে থিম নয় একেবারেই সাবেকিয়ানা সাজে এই পুজো হয়ে আসছে। এবারও চিরাচরিত নিয়ম মেনে সপ্তমী থেকে থেকে শুরু হয়েছে পুজো।

আরও পড়ুন:বিহারে মাওবাদীদের নৃশংসতা: একই পরিবারের ৪ সদস্যকে খুন করে ঝুলিয়ে দেওয়া হল

‘জয় সর্বগত দুর্গে জগদ্ধাত্রী নমোহস্তুতে’! জগদ্ধাত্রীও নয়, দুর্গাও নয়, দুইয়ে মিলে দেবীর প্রকাশ। এই দেবী জগদ্ধাত্রী (Jagadhatri Puja) সিংহের পিঠে আসীন, নানা অলঙ্কারে ভূষিতা ও নাগরূপ যজ্ঞোপবীতধারিণী। দেবীর দুই বাম হাতে শঙ্খ ও শার্ঙ্গধনু এবং দুই ডান হাতে চক্র ও পঞ্চবাণ। আর ঠিক এই বেশভূষাতেই দেবীর আরাধনা করেন যুবসঙ্ঘের পুজোর উদ্যোক্তারা। দুর্গাপুজো নয়,এই জগদ্ধাত্রী পুজোর জন্য বছরভর অপেক্ষা করেন তাঁরা। কালীপুজো শেষ হতেই শুরু হয় পুজোর কাজ। এই পুজোকে কেন্দ্র করে সকলের ঐক্যবদ্ধ হয়। যুবসঙ্ঘের পুজো একটি আবেগ। এলাকার আট থেকে আশি সকল মহিলা এই পুজোতে অংশগ্রহণ করেন। এই পুজোকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হন এলাকার সকল বাসিন্দা। তাই তো বছরভর জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে থাকেন বাসিন্দারা।

তবে এই পুজোর এক অনন্য বৈশিষ্ট্য সাবেকিয়ানা। উত্তর কলকাতায় এই পুজোই শুধুমাত্র পুজোর সাবেকিয়ানার উপর জোর দেয়। পাশাপাশি লাইটিং-এর বৈচিত্র্য তো রয়েইছে। উদ্যোক্তাদের মতে তাঁদের পূর্বপ্রজন্ম যেমন এই পুজো করে এসেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখেই তাঁদের প্রজন্ম এই পুজো করে চলেছে। তাঁদের বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্মও তাঁদের এই প্রথা মেনে পুজো করবে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...