Monday, June 15, 2026

বিহারে মাওবাদীদের নৃশংসতা: একই পরিবারের ৪ সদস্যকে খুন করে ঝুলিয়ে দেওয়া হল

Date:

Share post:

মাওবাদীদের(Naxal) বিরুদ্ধে সম্প্রতি বিহারে(Bihar) অভিযান চালিয়েছিল পুলিশ(Police)। এবার তার বদলা নিল মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে একই পরিবারের ৪ সদস্যকে খুন করে তাদের ঝুলিয়ে দেওয়া হল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার নকশাল প্রভাবিত এলাকা ডুমুরিয়া থানার মউনবার গ্ৰামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরযু সিং ভোক্তা নামে গ্রামের এক বাসিন্দা কে হত্যা করার পাশাপাশি তার দুই পুত্র সত্যেন্দ্র সিং ভোক্তা, মহেন্দ্র সিং ভোক্তা ও সরযুর স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি বাড়ির দেওয়ালে একবার তা লিখে দেওয়া হয়, ইতিপূর্বে ওই পরিবারের সদস্যরা ষড়যন্ত্র করে চার মাওবাদীকে হত্যা করেছিল। পুলিশকে সহযোগিতা করতে চার মাওবাদী অমরেশ কুমার, সীতা কুমার, শিবপুজন কুমার এবং উদয় কুমারকে বিষ খাইয়ে খুন করেছিল। পরিবারের ৪ সদস্যকে খুন করার পাশাপাশি মাওবাদীরা বোমা মেরে উড়িয়ে দেয় বাড়িটিও। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন:তরজা নয়, লড়াইয়ে আছি: তথাগতকে পাল্টা দিয়ে মন্তব্য দিলীপের

এদিকে এই ঘটনায় বিহার পুলিশের এএসপি আদিত্য কুমার বলেন, “এনকাউন্টারে চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। তার বদলা নেওয়ার চেষ্টা করল। চার সাধারণ গ্রামবাসীকে হত্যার মতো কাপুরুষচিত কাজ করল মাওবাদীরা।” যদিও নৃশংস এই ঘটনায় যুক্ত মাওবাদীদের ছাড়া হবে না বলে পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

Related articles

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...