Monday, June 15, 2026

Real estate price hike : পশ্চিমবঙ্গে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ৩৫০ থেকে ৪০০ টাকা বাড়তে পারে

Date:

Share post:

পশ্চিমবঙ্গে ফ্ল্যাটের (Price will be high in Real Estate Sector) দাম প্রতি বর্গফুটে ৩৫০ থেকে ৪০০ টাকা বাড়তে পারে। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি এবং শ্রম খরচ এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী হতে পারে । রিয়েল এস্টেট এবং নির্মাণ শিল্পকে ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান প্রদানকারী ক্ষেত্র হিসেবে গণ্য করা হয়ে থাকে। সম্প্রতি কোভিড ১৯ সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সেই সঙ্গে কাঁচামালের আকাশচুম্বী দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দাম বৃদ্ধি ছাড়া আর কোনও বিকল্প নেই বলে মনে করা হচ্ছে।

গত এক বছরে নির্মাণ খরচ ১২% এবং শ্রম ব্যয় প্রায় ২০% বৃদ্ধি পেয়েছে। জ্বালানির দামও বেড়েছে । যা রিয়েল এস্টেট শিল্পের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। প্রতি ব্যাগ সিমেন্টের দাম ২০২০র অক্টোবরে ২৫০ টাকা , ২০২১ সালের মার্চ মাসে ৩০০ টাকা হয়েছে। পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। এটি সমস্ত কাঁচামালের পরিবহন খরচ বৃদ্ধিকে প্রভাবিত করছে। এছাড়া টাইলসের দামও গত এক বছরে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। এক বছরে কৃত্রিম বালির দাম ৫০% বেড়েছে।

 

সুশীল মোহতা, প্রেসিডেন্ট, ক্রেডাই পশ্চিমবঙ্গ, জানিয়েছেন, ‘সম্প্রতি অত্যন্ত দ্রুত হারে উপকরণের খরচ বৃদ্ধি পেয়েছে। এটি আমাদের মুনাফাকে প্রভাবিত করছে । সেই সঙ্গে কোভিড-১৯ এর কারণে লকডাউন, শ্রমিকদের নিজ গ্রামে স্থানান্তর, পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির দাম বৃদ্ধি, দক্ষ ও অদক্ষ শ্রমিকের অভাব, রিয়েল এস্টেট সেক্টরে বিরূপ প্রভাব ফেলেছে। আর আর সেকারণেই ফ্ল্যাটের দাম বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই।

ক্রেডাই বেঙ্গল-র প্রেসিডেন্ট নান্দু বেলানি বললেন, ‘কাঁচামালের দামের ক্রমাগত বৃদ্ধির কারণে আবাসন খরচ আনুমানিক ১০% বৃদ্ধি পাবে।’

নরেশ আগরওয়াল, প্রেসিডেন্ট, ক্রেডাই, উত্তরবঙ্গ বললেন, “উত্তরবঙ্গের বেশিরভাগ বাসিন্দাই একটি সাশ্রয়ী মূল্যের আবাসনের খোঁজ করে । কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কাঁচামালের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে আবাসনের দাম বাড়াতে হচ্ছে।

সিদ্ধার্থ পানসারি (ক্রেডাই পশ্চিমবঙ্গের প্রবীণ সদস্য ), বললেন , “পশ্চিমবঙ্গে ফ্ল্যাটের দাম কিছু দিন্য টানা একভাবে ছিল। কিন্তু অতিমারির দরুণ চাহিদা কমেছে। পাশাপাশি গত ৪-৬ মাসে কাঁচামালের খরচ এবং শ্রম খরচ বৃদ্ধির ফলে এমন একটা পরিস্থিতির তৈরি হয়েছে যে ফ্ল্যাটের দাম না বাড়িয়ে উপায় নেই। ‘

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...