Tuesday, March 31, 2026

পুরভোটের প্রচারে ত্রিপুরা যাচ্ছেন ইন্দ্রনীল-জুন-ফিরহাদ

Date:

Share post:

আগামী ২৫ শে নভেম্বর আগরতলা পুরনিগম-সহ ত্রিপুরার মোট ১৩টি পুরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল শিবির(TMC)। বিজেপির(BJP) লাগাতার হিংসার পরও জোরকদমে চলছে প্রচার। ত্রিপুরার নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে এবার ত্রিপুরা যাচ্ছেন, রাজ্য তৃণমূলের স্টার প্রচারকরা। আগামী সপ্তাহে ত্রিপুরায়(Tripura) জোরদার নির্বাচনী প্রচার চালাবেন স্টার প্রচারক ইন্দ্রনীল সেন(Indranil Sen), জুন মালিয়া(June Malia) ও ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

ত্রিপুরার পুরনির্বাচনকে নজরে রেখে এদিন তৃণমূলের তরফে স্টার প্রচারকদের যে তালিকা প্রকাশ্য আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছ, পুরভোটের প্রচারে সোমবার আগরতলা যাচ্ছেন ইন্দ্রনীল সেন, মঙ্গলবার জুন মালিয়া, শনিবার যাচ্ছেন ফিরহাদ হাকিম। পুরো সপ্তাহ জুড়েই স্টার প্রচারকদের উপস্থিতিতে জোরকদমে প্রচার চলবে ত্রিপুরার মাটিতে।

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...