Tuesday, March 31, 2026

Elephant in Jalpaiguri : ২২ঘন্টা পরে হাতি দু’টিকে লোকালয় থেকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হল

Date:

Share post:

প্রায় ২২ঘন্টা পর জলপাইগুড়ি শহরে ঢুকে পড়া হাতি দুটিকে (Elephant in Jalpaiguri ) জাতীয় সড়ক পার করে জঙ্গলের দিকে ফেরত পাঠাতে সক্ষম হল বনদফতর। দীর্ঘ প্রচেষ্টার পর রবিবার রাত বারোটা নাগাদ শহর সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ডাঙ্গাপাড়া মোড় দিয়ে হাতি দুটি বেরিয়ে যায় শহর থেকে। হাতিদের যাওয়ার পথকে সুগম করতে দীর্ঘক্ষণ ওই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল।

রবিবার ভোরে খাবারের খোঁজে দু-দুটো হাতি ঢুকে পড়েছিল জলপাইগুড়ি শহরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ি বনদফতরের কর্মী ও আধিকারিকেরা। নেতাজিপাড়া এলাকা থেকে নদী পার হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিক দিয়ে ফের হাসপাতের পিছনে নদীর দিকে নেমে চলে যায়। তবে শোনা গেছে বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে চত্বরে ঢুকেছিল। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি । হাতি দুটোর খোজে জোর তল্লাশি চালাচ্ছিল বন দফতর।

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...