Saturday, June 20, 2026

Delhi Trade Fair: দিল্লি আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলার থিম “দুয়ারে সরকার”

Date:

Share post:

(প্যাভিলিয়নের নাম রাখা হয়েছে দুয়ারে সরকার। রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকাও)।
দিল্লির (Delhi) প্রগতি ময়দানে (Pragati Maidan) শুরু হয়েছে ৪০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা (Internation Trade Fair). এই মেলায় যোগ দিয়েছে বাংলা। দিল্লির বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের (West Bengal) প্যাভেলিয়নে বিশ্ব বাংলার (Biswa Bangla) ধাঁচে গেট করা হয়েছে। এছাড়াও ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ (Howrah Bridge), দক্ষিণেশ্বর (Dakhineswar) থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria memorial) মতো স্থাপত্য। প্যাভিলিয়নের নাম রাখা হয়েছে “দুয়ারে সরকার” (Duyare Sarkar)। রয়েছে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) রেপ্লিকাও। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে লগ্নির গন্তব্য হিসেবে বাংলাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাংলার স্টলকে আকর্ষণীয় করে তুলতে তুলাইপাঞ্জি, সন্দেশ থেকে শাড়ি, ব্যাগ, আচার ইত্যাদি রাজ্যের তৈরি নিজস্ব জিনিস রাখা হয়েছে।

দিল্লির আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলার যোগদান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রেসিডেন্ট কমিশনার  কৃষ্ণা গুপ্তা বলেন, এবার ট্রেড ফেয়ারের থিম আত্মনির্ভর ভারত, এখানে পশ্চিমবঙ্গের নিজের জিনিস, মহামারি আবহের জন্য দু’বছর পর ছোট করে হচ্ছে। মেলার প্রথম দিনেই মিষ্টির স্টলে ভিড় জমান অনেকেই। স্বাদ নেন বাংলার নিজস্ব মিষ্টির।


Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...