Tuesday, June 23, 2026

Tonic: আসছে ‘টনিক’, চমক দেবেন দেব!

Date:

Share post:

অবশেষে ‘টনিক’ (Tonic)-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেতা দেব। আগামী ২৪ ডিসেম্বর দেবের জন্মদিনের ঠিক আগেই বড়পর্দায় মুক্তি পাবে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), শকুন্তলা বড়ুয়া (Shakuntala Barua) অভিনীত ‘টনিক’ (Tonic)। এই ছবিতে তনুশ্রী চক্রবর্তী এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও (Koneenica Bandyopadhyay) অভিনয় করেছেন।

প্রযোজক অতনু রায়চৌধুরীর (Atanu Roy Chowdhury) সঙ্গে যৌথ প্রযোজনায় ‘টনিক’ তৈরি করছেন দেব। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। করোনার জেরে বহুদিন ধরে ছবি মুক্তি আটকে ছিল। অবশেষে এই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘টনিক’।

আরও পড়ুন:TMC in Tripura: বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী পেলে ত্রিপুরাবাসী পাবে না কেন? প্রশ্ন ইন্দ্রনীলের

‘টনিক’-এ (Tonic) এক ট্রাভেল এজেন্সির কর্মী হিসাবে পাওয়া যাবে দেবকে। জানা গিয়েছে, দেবের কাকার ভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তিন প্রধান চরিত্রের সম্পর্কের সমীকরণ নিয়েই এগোবে এই ছবির গল্প। এখানে দেব অভিনীত চরিত্রটির নামই টনিক। তিনি একজন ট্যুর প্ল্যানার। ঘুরতে নিয়ে যান বয়স্ক দুই মানুষকে। এরপরই তাঁরা জীবনের রসদ খুঁজে পান।

‘গোলন্দাজ’ এবার দারুণ হিট। দেব (Dev) ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhruva Bandyopadhyay) হাত ধরে ফের দর্শক ফিরেছে হলে। রিপোর্ট বলছে, এ বছরের পুজোয় রেকর্ড সাফল্য পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’ (Golondaj)। এছাড়াও প্রযোজক দেবের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ টিভি ও ওটিটিতে মুক্তি পেলেও, ছবির প্রশংসা করেছে সকলেই। আবারও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে  ‘রঘু ডাকাত’-এ (Raghu Dakat) অভিনয় করবেন দেব। গত ৪ নভেম্বর কালীপুজোর দিনই এই ছবির ঘোষণা করেন অভিনেতা তথা সাংসদ নিজেই।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...