Wednesday, June 24, 2026

Tripura: এসপি অফিস থেকে চ্যাংদোলা করে বের করার পর গ্রেফতার তৃণমূল প্রার্থী পান্না দেব

Date:

Share post:

প্রচারে বাধা দেওয়ার অভিযোগ জানাতে গিয়ে এসপি অফিসে চূড়ান্ত হেনস্তার পর এবার তৃণমূল(TMC) প্রার্থী পান্না দেবকে(Panna Dev) গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। সোমবার এই ঘটনা স্বাভাবিকভাবেই সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরা(Tripura) পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

পুরসভা নির্বাচনের আগে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। তৃণমূল প্রার্থীদের লক্ষ্য করে লাগাতার হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে বিজেপি আশ্রিত গুন্ডারা। তারপরও চলছে প্রচার। এরই মাঝে সোমবার নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপি দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পান্না দেব। প্রতিবাদ জানাতে তিনি এসপি অফিসে গেলে চ্যাংদোলা করে তাঁকে বার করে দেওয়া হয়। এরপর তাঁকে আগরতলা পশ্চিম মহিলা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:Tripura: সাম্প্রতিক হিংসা নিয়ে খবর করে ত্রিপুরা সরকারের রোষের মুখে দুই মহিলা সাংবাদিক

এই ঘটনায় ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র নিন্দা করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় বিজেপি জঙ্গলরাজ চালাচ্ছে। তবে শুধু তৃণমূল নয় ত্রিপুরায় পুরনির্বাচনের আগে বিরোধী নেতাদের উপর ক্রমাগত হামলার অভিযোগ, ও পুলিশের ঠুঁটো জগন্নাথ হয়ে থাকার ঘটনায় এদিন প্রতিবাদে নামে বাম দলগুলিও। আগরতলায় পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে সিপিএম।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...