Sunday, April 5, 2026

Kolkata: রহস্যমৃত্যু! শৌচাগার থেকে মহিলার অচৈতন্য দেহ,পরে মৃত বলে ঘোষণা

Date:

Share post:

আর পাঁচজনের মত পয়সা দিয়েই শৌচাগারে ঢুকেছিলেন এক মহিলা। কিন্তু আধঘন্টা পেরিয়ে গেলেও শৌচাগার থেকে না বেরলে  চিৎকার চেঁচামেচি করতে থাকেন বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা। দরজা ধাক্কা দিলেও সাড়াশব্দ না পেতে সন্দেহ হয় অনেকের। এরপর সজোরে দরজা ধাক্কা দিতেই উদ্ধার হয় মহিলার দেহ। যা দেখে হতবাক সকলেই। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙ্গার স্টেশন চত্বরে।

আরও পড়ুন:R G Kar Medical: ‘প্রতিবাদের নামে জঙ্গি আন্দোলন নয়’, কড়া বার্তা হাইকোর্টের

অচৈতন্য অবস্থায় মহিলাটিকে শৌচাগার থেকে উদ্ধার করার পর মানিকতলা থানায় খবর দেন শৌচাগারের কর্মীরা। এরপর পুলিশ এসে ওই মহিলাকে নিকটবর্তী আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই মহিলার কোনও শারীরিক অসুস্থতা ছিল। সেই অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মহিলার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, ব্যস্ত সময়ে উল্টোডাঙা স্টেশনে এই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। প্ল্যাটফর্মের শৌচাগারের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। মানিকতলা থানার পুলিশের অনুমান, মহিলার পরনের শাড়ি, ব্যাগ দেখে মনে করা হচ্ছে, তিনি কাজেই বেরিয়েছিলেন। রাস্তায় অসুস্থতা বোধ করায় বাথরুমে গিয়েছিলেন।  কিন্তু এখনও মহিলার পরিচয় জানা যায়নি। তবে তাঁর ব্যাগ খতিয়ে দেখছে পুলিশ। সেখান থেকে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...