Thursday, June 18, 2026

R G Kar Medical: ‘প্রতিবাদের নামে জঙ্গি আন্দোলন নয়’, কড়া বার্তা হাইকোর্টের

Date:

Share post:

‘প্রতিবাদের নামে জঙ্গি আন্দোলন নয়’ আরজি কর-এ (R G Kar Medical) ছাত্র আন্দোলনে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট‌ (Calcutta High Court)। একই সঙ্গে আরও বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার আবার এই মামলার শুনানি রয়েছে।

এক মাসের বেশি সময় ধরে আরজি কর-এ (R G Kar Medical) চলছে আন্দোলন। হবু ও জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে আর জি কর হাসপাতালে। তাঁদের দাবি, অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। আগেই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে, আন্দোলনের জেরে রোগীদের কোনও অসুবিধা না হয়। এবার হাইকোর্টের প্রধান বিচারপতি সেই নির্দেশ বহাল রাখলেন। এই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন আদালতের প্রধান বিচারপতি।

আরও পড়ুন: Delhi Air Pollution : দূষণ রুখতে সম্পূর্ণ লকডাউনে রাজি দিল্লি : আদালতে হলফনামা কেজরিওয়ালের

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastava) বলেন, হাসপাতালের পরিষেবা কোনোভাবে বিঘ্নিত হলে তার দায় নিতে হবে আন্দোলনকারীদের। বিচারপতি আরও জানালেন, নির্দেশ না মানা হলে ফল কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্সিপালকে সরানোর দাবিতে যেভাবে আন্দোলন চলছে তা মানা যায়না বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি।

এদিন হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল (Advocate General) বলেন, এটি একটি টার্সিয়ারি, সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মাঝে মধ্যেই অশ্লীল ভাষা প্রয়োগ করছেন। এতে বাংলার সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করছেন তিনি। তিনি জানান,  সাইলেন্স জোনেও মাইক বাজছে।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...