Thursday, June 18, 2026

মাছ-মাংস আর নয়, রেলে এখন শুধুই ‘সাত্ত্বিক’ শিলমোহরপ্রাপ্ত বিশুদ্ধ নিরামিষ খাবার

Date:

Share post:

দূরপাল্লার ট্রেনে আগুন থেকে মিলবে নিরামিষ খাবার। মাছ মাংসের মতো আমিষ বাদ দিয়ে একেবারে ‘সাত্ত্বিক’ শিলমোহরপ্রাপ্ত বিশুদ্ধ নিরামিষ খাবারই পাওয়া যাবে প্যান্ট্রি কারে। সোমবার থেকেই এই নয়া নিয়ম চালু করল IRCTC। যদিও এই নিয়ম সমস্ত ট্রেনের ক্ষেত্রে লাগু হচ্ছে না। শুধুমাত্র তীর্থকেন্দ্রগামী দূরপাল্লার ট্রেনগুলিতেই নিরামিষ খাবার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীর্থকেন্দ্রগামী বিশেষ কয়েকটি ট্রেনকেই ‘সাত্ত্বিক’ হিসাবে চিহ্নিত করেছে ভারতীয় রেল।

উল্লেখ্য, ভারতীয় রেলের তরফে এহেন সিদ্ধান্ত এই প্রথমবার। যে সমস্ত ট্রেনে ‘সাত্ত্বিক’ নিরামিষ খাবার প্রদান করা হবে, সেই সমস্ত ট্রেনকে ‘সাত্ত্বিক’ তকমাও দেওয়া হয়েছে। রেলের তরফে এ বিষয়ে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, বিশুদ্ধ নিরামিষ খাবারের পরিষেবা দিতে এবং যে সমস্ত ট্রেনের শেষ গন্তব্য কোনও ধর্মীয় স্থান, সেই সমস্ত রুটে নিরামিষ খাবারের প্রচলন করতে সাত্ত্বিক কাউন্সিক অফ ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে IRCTC। ১৫ নভেম্বর থেকেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে।

আরও পড়ুন:R G Kar Medical: ‘প্রতিবাদের নামে জঙ্গি আন্দোলন নয়’, কড়া বার্তা হাইকোর্টের

জানা গিয়েছে, ‘সাত্ত্বিক’ তকমাপ্রাপ্ত প্রথম ট্রেন হচ্ছে দিল্লি-কাটরা ‘বন্দে মা তরম এক্সপ্রেস’। দিল্লি থেকে কাটরাগামী এই ট্রেনটির শেষ গন্তব্য হল বৈষ্ণোদেবী মন্দির, যা হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র। তাই এই ট্রেনটিকে ‘সাত্ত্বিক’ তকমা দেওয়া হয়েছে এবং এই ট্রেনে IRCTC-র ক্যাটারিং পরিষেবায় এদিন থেকেই কেবল বিশুদ্ধ নিরামিষ খাবার মিলবে। সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া-র তরফে জানানো হয়েছে, দিল্লি-কাটরা ‘বন্দেমাতরম এক্সপ্রেস’ ছাড়া ইতিমধ্যে আরও ১৮টি ট্রেনকে ‘সাত্ত্বিক’ তকমা দেওয়া হয়েছে। যার মধ্যে সম্প্রতি চালু হওয়া ‘রামায়ণ এক্সপ্রেস’ও রয়েছে। সেই সমস্ত ট্রেনের যাত্রীরা কেবল বিশুদ্ধ নিরামিষ খাবারই পাবেন।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...