Friday, April 3, 2026

JNU Clash: জেএনইউয়ে ফের হামলা এবিভিপির, আহত একাধিক

Date:

Share post:

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Delhi Jawaharlal Nehru University) হামলা। একাধিক ছাত্র এই হামলায় আহত হয়েছে বলে জানিয়েছেন এআইএসএ (AISA) এবং এসএফআই (SFI)-য়ের নেতৃত্ব। জেএনইউ (JNU Clash)-তে বামপন্থী ছাত্রদের উপরে হামলার অভিযোগ উঠল এবিভিপি (ABVP)-র নেতা-কর্মী এবং তাদের সহযোগী বাইরের  যুবকদের বিরুদ্ধে। এই মুহূর্তে আহতদের এইমস ও সফদরজং হাসপাতালে চিকিৎসা চলছে।

রবিবার রাতে এই হামলার (JNU Clash) ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ পরে পুলিশ (Police) ঘটনাস্থলে হাজির হয় বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেএনইউ-র ছাত্র সংসদের কক্ষে একটি আলোচনাসভার প্রস্তুতির জন্য দুই বাম ছাত্র সংগঠনের কর্মীরা জড়ো হয়েছিলেন। সঙ্গে বাইরের কিছু যুবককে নিয়ে হিন্দুত্ববাদী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা সেই ঘরে ঢুকে পড়ে। ভাঙচুর চালায়, বামপন্থী ছাত্রদের মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে এবিভিপি-র অভিযোগ, জাতীয়তা-বিরোধী ও বিচ্ছিন্নতাবাদী অনুষ্ঠানের পরিকল্পনা করছিল বাম ছাত্র সংগঠনের সদস্যরা। এবিভিপি (ABVP) নেতৃত্ব মারধরের অভিযোগ অস্বীকার করলেও ঘটনার বেশ কিছু ভিডিয়ো ছাত্র মহলে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে— এবিভিপি ছাত্রকর্মীরা চেয়ার টেবিল তুলে প্রতিদ্বন্দ্বীদের মারধর করছে।

আরও পড়ুন: Partha Chatterjee: ফালেইরো জিতছেন, গোয়ায় TMC আরও শক্তিশালী হবে, বললেন পার্থ

পুলিশ জানিয়েছে, এবিভিপি (ABVP) ও এআইএসএ (AISA)– দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, অন্য পক্ষ তাদের উপরে চড়াও হয়েছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ।

জেএনইউ-র ছাত্র সংসদের নির্বাচিত সভানেত্রী তথা এসএফআই সদস্য ঐশী ঘোষ (Oishi Ghosh) একটি ট্যুইট করেছেন। সেখানে আহতদের  ৪টি ছবি দিয়ে  লিখেছেন, ‘ফের হামলা করল এবিভিপি-র গুন্ডারা। জেএনইউ কর্তৃপক্ষ কত দিন ঠুঁটো হয়ে থাকবেন? গুন্ডাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ কি তাঁরা নেবেন না?’

উল্লেখ্য, এর আগেও এবিভিপি-র সশস্ত্র গুন্ডারা পুলিশ পাহারায় এসে ছাত্র সংসদের নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়া এআইএসএ এবং এসএফআই সদস্যদের মারধর করে। তাতে অনেকে জখম হন।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...