Wednesday, June 24, 2026

Chandrima Bhattacharya: মানুষের হাতে নগদ টাকা দিন, অর্থমন্ত্রীকে পরামর্শ চন্দ্রিমার

Date:

Share post:

সোমবার অর্থমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে পরিকাঠামো এবং শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। সেই বৈঠকে উপস্থিত হয়ে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার বিষয়ে সওয়াল করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattachariya)।

পরিকাঠামো এবং শিল্পের উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার অর্থনীতিকে সচল করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব পদক্ষেপ নিয়েছেন তা তুলে ধরেন। একইসঙ্গে বলেন, ‘রাজ্যগুলির অবস্থান ভাল হলে তবেই দেশের সার্বিক অবস্থা ভাল হবে, এবং সেটাই কাঙ্ক্ষিত।’ তাঁর আরও দাবি, ‘মানুষের হাতে টাকা পৌঁছনো খুবই জরুরি। না হলে অর্থনীতির চাকা মসৃণভাবে ঘুরতে পারবে না। এখন মানুষের হাতে টাকা পাঠানোর মতো পরিকল্পনা তৈরি করতে হবে কেন্দ্রকে। শুধুমাত্র নির্বাচনী চমক দিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের কথা বললে চলবে না।’

এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্যসাথী’, ‘দুয়ারে রেশন’, ‘কন্যাশ্রী’র মতো বিভিন্ন মানবিক প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে টাকা এবং সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়েছে। রাজ্যের জিডিপি ২০১৫–১৬ অর্থবর্ষের তুলনায় ২০২০–২১ অর্থবর্ষে ১২.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের জিডিপি যেখানে ৭.৩ শতাংশ কমেছে, সেখানে রাজ্যের জিডিপি বৃদ্ধির হয়েছে ১.৬ শতাংশ।

প্রসঙ্গত, আগামী বছরগুলিতে ভারতকে দ্রুত বৃদ্ধিশীল অর্থনীতিতে পরিণত হতে সাহায্য করার জন্য রাজ্যগুলির কাছে আবেদন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিনিয়োগের গন্তব্যস্থল, সহজে ব্যবসার সুযোগ ও বিদ্যুৎ-ব্যবস্থার সংস্কারের মধ্যে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন- বিরাটের রেস্তোরাঁয় ব্রাত্য সমকামীরা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...