Saturday, June 27, 2026

Hardik Pandya: ঘড়ি কাণ্ডে মুখ খুললেন হার্দিক, জানালেন নিজেই গিয়েই শুল্ক বিভাগে কাগজপত্র দেখান

Date:

Share post:

মঙ্গলবার রাতে খবর আসে, টি-২০ বিশ্বকাপ( t-20 word cup) থেকে ফেরার পথে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ( Hardik pandya) থেকে একাধিক মূল্যবান ঘড়ি বাজেয়াপ্ত করে মুম্বই বিমানবন্দরে শুল্ক বিভাগ। এবং এও খবর এসেছিল, যে সেই ঘড়িগুলির দাম পাঁচ কোটি টাকা। অভিযোগ ওঠে, সেই ঘড়িগুলির রসিদ ছিল না ভারতের তারকা অলরাউন্ডারের কাছে। মঙ্গলবার সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন হার্দিক। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,আমি নিজেই মুম্বই বিমানমন্দরের শুল্ক বিভাগে গিয়ে দুবাই থেকে কিনে আনা ঘড়ির শুল্ক কর দিতে চাই বলে জানাই।

এদিন টুইটারে হার্দিক বলেন, “আমি নিজেই মুম্বই বিমানমন্দরের শুল্ক বিভাগে গিয়ে দুবাই থেকে কিনে আনা ঘড়ির শুল্ক কর দিতে চাই। আমি তাঁদের জানাই, সব নিয়ম মেনেই ঘড়ি কেনা হয়েছে। আমার কাছে যা কাগজ চাওয়া হয়েছে সব জমা দিয়েছি। তার পরেও আমার একটি ঘড়ির মূল্য নির্ধারণের জন্য সেটি রেখে দেন আধিকারিকরা। ঘড়িটির দাম দেড় কোটি। আমার কাছ থেকে দু’টি ঘড়ি বাজেয়াপ্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভুয়ো।”

আরও পড়ুন:India-NewZealand: ভারত-নিউজিল‍্যান্ড টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হল কেন উইলিয়ামসনকে

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...