Saturday, April 4, 2026

High Court – Covid Rules: বড়দিন ও নববর্ষেও করোনা বিধি নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

শারোদৎসব, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর পরে এবার বড়দিন ও নববর্ষেও (Christmas & New years eve celebration) করোনা বিধি মানতে (order to maintain Covid Rules) রাজ্যকে নতুন করে নির্দেশ দিল হাইকোর্ট (Kolkata High Court) । মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। । এর আগে কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় আদালতের নির্দেশ মেনে করোনা বিধি মানা হয়নি বলে এ দিন অভিযোগ করেন মামলাকারী।

আদালতে বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ । উৎসব এখনো শেষ হয়নি । তাই আগামিদিনেও উৎসব পালনের সময় যাতে করোনা বিধি মেনে চলা হয়, সেই ব্যাপারে এদিন ফের একবার বার্তা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরবর্তীকালে যে কোনও উৎসব পালন করতে হলে করোনা বিধি পালনের বিষয়টি সর্বাগ্রে নিশ্চিত করতে হবে রাজ্যকে। বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।

এর আগে দুর্গাপুজোর সময় নির্দেশিকায় হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, সিঁদুর-খেলা থেকে আরতি- সব উপাচারেই অনুমতি থাকবে। কিন্তু সব ক্ষেত্রেই শর্ত ছিল। বলা হয়েছিল করোনা টিকার ডবল ডোজ নেওয়া থাকলে তবেই মণ্ডপে প্রবেশের অনুমতি মিলবে। অষ্টমীতে অঞ্জলি কিংবা দশমীতে সিঁদুর খেলার ক্ষেত্রেও সেই নিয়ম বলবৎ ছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...