Saturday, April 4, 2026

Duare Ration : ”এই মডেল একদিন নোবেল পাবে”, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধনে মন্তব্য মমতার

Date:

Share post:

বাংলায় চালু হল ‘দুয়ারে রেশন’। মঙ্গলবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ‘দেশের উন্নয়নে বাংলাই মডেল। বাংলার প্রকল্প নকল করছে অন্য রাজ্য’। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সরকার মানবিক সরকার। দুয়ারে রেশন আমাদের গর্ব। এই মডেল একদিন নোবেল প্রাইজ পাবে”।

বিধানসভা ভোটে তৃণমূলের ইস্তাহারে ‘দুয়ারে রেশন’ (Duware Ration) প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় ফিরে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা। দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী ইস্তাহারে প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ করছেন তিনি। পুজোর আগে জেলায় জেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছিল ‘দুয়ারে রেশন’। এবার সেই প্রকল্পটিই আনুষ্ঠানিকভাবে চালু হল রাজ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে দিন মুখ্যমন্ত্রীর হাতে একগোছা ধান তুলে দেওয়া হয়। মঞ্চেই সেই ধানের গুচ্ছ বেঁধে রাখেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা প্রকল্প অন্যান্য রাজ্য এখন নকল করছে। সারা দেশে বাংলার প্রকল্পগুলি মডেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা দুয়ারে রেশন প্রকল্প একদিন নোবেল পুরস্কার পাবে। মমতা বলেন, “অন্নদাতাদের জন্য অনেক কাজ করেছি”।  রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, দুয়ারে সরকার- সব প্রকল্পের কথা এদিন বক্তব্য মনে করান মুখ্যমন্ত্রী।

 

এদিন, প্রকল্প উদ্বোধনের পাশাপাশি,  ‘খাদ্যসাথী-আমার রেশন মোবাইল’ অ্যাপ ও হোয়ায়ট অ্যাপ নম্বরও চালু করেন মুখ্যমন্ত্রী। রেশন কার্ড সংক্রান্ত তথ্যের পাশাপাশি রেশনের বিলি করা সামগ্রীর মান বা এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন:Employment: দুয়ারের রেশন প্রকল্পের উদ্বোধনে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...