Thursday, June 25, 2026

Kolkata Metro: মেট্রোয় টোকেন ফিরছে? কী জানাচ্ছেন কর্তৃপক্ষ

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রো (Kolkata Metro) পরিষেবা। পরে চালু হলে বন্ধ হয় টোকেনের (Token) ব্যবহার। যাদের কাছে স্মার্ট কার্ড (Smart Card) রয়েছে তারাই মেট্রো সফর করতে পাচ্ছেন। এই কারণেই মেট্রো কর্তৃপক্ষের কাছে টোকেন পরিষেবা চালু করার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। যদিও মেট্রো কর্তৃপক্ষ এখনই টোকেন চালুর পক্ষে কোনও কথাই বললেননি।

সম্প্রতি মেট্রো রেলওয়ে ইউজার্স কনসাল্টেটিভ কমিটি (MRUCC)-র একটি বৈঠক হয়। ওই বৈঠকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তিনি কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশীর (Manoj Joshi) কাছে অনুরোধ করেন টোকেন ফিরিয়ে আনার। মনোজ জানান, করোনা বাড়তে থাকায় টোকেন চালু করা সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি হলে এ নিয়ে তাঁরা ভাবনাচিন্তা করবেন। জোশীর সাফ কথা, স্মার্ট কার্ড ছাড়া মেট্রোয় (Kolkata Metro) ওঠার কোনও বিকল্প ব্যবস্থা এখনই করা সম্ভব নয়।

আরও পড়ুন-Partha Chatterjee: কেন্দ্রের সিদ্ধান্ত রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ, দাবি পার্থর

করোনা পরিস্থিতিতে যাত্রীদের জন্য টোকেনের বদলে স্মার্ট কার্ড চালু করেছিল মেট্রো। সেই নিয়ম এখনও বহাল রয়েছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...