Saturday, April 4, 2026

ICC: আইসিসি একাদশে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের

Date:

Share post:

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার। এই সেরা দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত হয়েছেন তিনজন। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা থেকে দু’জন করে। এছাড়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের একজন করে।সোমবার এই দল ঘোষণা করেছে আইসিসি।

পাকিস্তানের বাবর আজমকে সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ইয়ান বিশপ, শেন ওয়াটসনের মতো প্রাক্তন ক্রিকেট তারকা এবং ধারাভাষ্যকার ও বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকদের প্যানেল এই দল বেছে নিয়েছেন।
এই দলে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও জস বাটলারকে। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক বাবর। চার ও পাঁচে যথাক্রমে চারিথ আসালেঙ্কা ও এইডেন মার্করাম। ছয়ে মইন আলি। সাতে ওয়ানেন্দু হাসারাঙ্গা। এছাড়া অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিখ নর্তজে নির্বাচিত হয়েছেন। দ্বাদশ ব্যক্তি বাঁ হাতি পাক পেসার শাহিন আফ্রিদি।
প্রসঙ্গত, মোট ৩০৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওয়ার্নার। তাঁর মোট রান ২৮৯। তালিকার তিন নম্বরে রয়েছেন বাটলার। তিনি করেছেন ২৬৯ রান।

নির্বাচিত একাদশ : বাবর আজম (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটকিপার), চারিথ আসালেঙ্কা, এইডেন মার্করাম, মইন আলি, ওয়ানেন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিখ নর্তজে। দ্বাদশ ব্যক্তি শাহিন আফ্রিদি।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...