Friday, June 26, 2026

Rachana Banerjee : পিতৃহারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

পিতৃহারা হলেন অভিনেত্রী ও সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় । রচনার বাবার নাম রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৪বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে গতকাল রাতে শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। রচনার বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা।

রচনা ও তাঁর বাবা ছিলেন একেবারেই বন্ধুসম। জীবনের দর্শন রচনা শিখেছিলেন তাঁর বাবার কাছ থেকেই। কীভাবে জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয়, তা বাবাই শিখিয়েছেন রচনাকে। সিনেমাজগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, রচনার কাছে তাঁর বাবা স্টারের থেকে কম ছিলেন না। জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ‘মেঘমল্লার’ নামে এক বহুতলে। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। তারকা হয়েও কীভাবে মানুষ হয়ে থাকতে হয়, তা রচনা শিখেছেন তাঁর বাবার কাছ থেকেই।

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...