Friday, April 3, 2026

Road Accident: ফের চিংড়িঘাটায় বাইক দুর্ঘটনা, মৃত যুবক

Date:

Share post:

ফের শহরের বুকে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। ফের দুর্ঘটনাস্থল ই এম বাইপাসের উপর চিংড়িঘাটা (Chingrighata)। সাত সকালেই বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ২৬-এর তরতাজা যুবক সাগর বেরা। তিনি সল্টলেক সেক্টর ফাইভের এক তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার কসবা থেকে অফিসের সহকর্মী সোহম কোনারের বাইকে চেপেই কর্মস্থলে যাচ্ছিলেন সাগর। গাড়িটি চালাচ্ছিলেন সোহম। পথে চিংড়িঘাটার কাছে নির্মীয়মান মেট্রো স্টেশনের নীচের সংকীর্ণ রাস্তাতেই সকাল সওয়া ছ’টা নাগাদ ঘটে দুর্ঘটনা। এই নিয়ে গত কয়েক মাসে একই জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নির্দিষ্ট রাস্তা ধরেই যাচ্ছিলেন সাগর ও তাঁর সঙ্গী সোহম। পিছন থেকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। ট্রাকটি এসে বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাইক থেকে দু’জনেই ছিটকে পড়েন। প্রায় ৫০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন সাগর। মাথায় হেলমেট ছিল ঠিকই। কিন্তু সজোরে ধাক্কা লাগায় মাথা থেকে হেলমেটটি খুলে যায়। ফুটপাতের গার্ডওয়ালের কোণায় সজোরে আঘাত লাগে সাগরের মাথায়। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়েছিলেন তিনি। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সোহম হাসপাতাল ফিরলেও ফিরলেন না সাগর। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিধাননগর মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...