Friday, June 26, 2026

Salman Khurshid:বইয়ে বিতর্কিত মন্তব্যের জের!সলমন খুরশিদের বাড়িতে হামলা

Date:

Share post:

অযোধ্যা কাণ্ড নিয়ে নিজের লেখা বইয়ে বিতর্কিত মন্তব্যে করেছিলেন। হিন্দুত্বের সঙ্গে উগ্র ইসলামপন্থীদের তুলনা টেনেছিলেন। যার জেরে সলমন খুরশিদের নৈনিতালের বাড়িতে হামলা চালানো হল। অন্যদিকে ওই বইয়ের প্রকাশ এবং স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:Alliance: শরিকি বিদ্রোহ উপেক্ষা করে শিলিগুড়ি সিপিএম জানাল কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট!

ঠিক কী লিখেছিলেন খুরশিদ? অভিযোগ, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা নিয়ে লেখা বইয়ে বিজেপি-আরএসএসের হিন্দুত্বকে আইএস বা বোকো হারামের জেহাদি ইসলামের সঙ্গে তুলনা করেছেন তিনি। যা নিয়ে খুরশিদের উপর চড়াও হয় গেরুয়া শিবির। তাঁদের অভিযোগ হিন্দুদের ঘুরিয়ে অপমান করছেন সলমন খুরশিদ। এরপরই সোমবার নৈনিতালে খুরশিদের বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের হাতে বিজেপির পতাকা ছিল। বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার পরে তারা আগুন ধরিয়ে দেয়। পোড়ানো হয় খুরশিদের কুশপুতুলও।

ঘটনার পরে বাড়ির ছবি পোস্ট করে খুরশিদ ফেসবুকে লেখেন, ‘‘আমি আশা করেছিলাম যে বন্ধুরা এ কাজ করেছেন তাঁদের জন্যই ওই বাড়ির দরজা এক দিন খুলে দেব। আমি যদি বলি এটা হিন্দুত্ব হতে পারে না তা হলে কি ভুল বলা হবে?’’ তাঁর বক্তব্য, ‘‘তা হলে বিতর্কের চেহারাটা এখন এমন। লজ্জাজনক শব্দটা দিয়ে পরিস্থিতি বোঝানো যাবে না। তবে আমার এখনও আশা এক দিন আমরা এক সঙ্গে বসে যুক্তিপূর্ণ আলোচনা করতে পারব। সেখানে মতান্তর হতেই পারে।’’

অন্যদিকে সলমন খুরশিদ প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বর্তমানে সংসদের সদস্য। তাঁর লেখা বই ”Sunrise Over Ayodhya: Nationhood in Our Times” বই দেশের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি নষ্ট হতে পারে । তাই বইয়ের প্রকাশ ও বিক্রির উপরে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দল।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...