Saturday, April 4, 2026

school Reopen-covid Rules: বহুদিন বাদে ক্লাসরুমে, স্কুলের মাঠে , মুক্তির আনন্দে উচ্ছ্বসিত পড়ুয়ারা

Date:

Share post:

প্রায় দেড় বছর পর অনলাইন(online classes) ক্লাসের পাট চুকিয়ে মঙ্গলবার থেকে খুলল স্কুল (Reopen school) । দীর্ঘদিন বাদে স্কুলের চেনা পরিবেশে পাঠ নিতে হাজির নবম থেকে দ্বাদশ শ্রেণির (student’s of class) পড়ুয়ারা।

সকাল থেকেই মেটেলি ব্লকের সমস্ত স্কুলগুলির সামনে পড়ুয়া ও অভিভাবকদের ভিড়। শরীরের তাপমাত্রা পরীক্ষা ও হাত জীবাণুমুক্ত করে তবেই স্কুলে ঢোকার অনুমতি মিলেছে। প্রত্যেককে মাস্ক পড়ে স্কুলে প্রবেশ করতে হয়েছে। স্কুলে প্রবেশের আগেই গেটের বাইরে সমস্ত রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে পড়ুয়াদের।

মঙ্গলবার সকালে এই ছবি দেখা গেল পূর্ব বাতাবাড়ি সি এম উচ্চ বিদ্যালয়, বিধাননগর উচ্চ বিদ্যালয়, চালসা গয়ানাথ বিদ্যাপীঠ, মেটেলি উচ্চ বিদ্যালয়, রাষ্ট্রভাষা ও সামসিং উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে।এদিন সকালে মেটেলি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শনে যান মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস।

সরকারি স্বাস্থ্যবিধি মেনে যাতে পঠনপাঠন করা হয় সে বিষয়ে শিক্ষক -শিক্ষিকা ও পড়ুয়াদের সাথে কথা বলেন বিডিও।এদিন চালসা গয়ানাথ বিদ্যাপীঠে তৃণমূল কংগ্রেসের তরফে পড়ুয়াদের কলম দেওয়া হয়। করোনার আশঙ্কার মধ্যেই প্রায় দেড় বছর পর পঠন-পাঠন শুরু হওয়ায় উৎসাহিত ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...