Saturday, April 4, 2026

SKOCH Award: ফের বাংলার মুকুটে নতুন আরও দুটি “স্কচ” পুরস্কার

Date:

Share post:

What Bengal Things Today, India Things Tomorrow…!

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার সাফল্যের মুকুটে নতুন পালক। সরকারি পরিষেবার জন্য আরও দু’টি বিভাগে স্কচ অ্যাওয়ার্ড (SKOCH Award) জিতে নিল পশ্চিমবঙ্গ। এবার দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম ও বিধাননগর পুরনিগম।

কাজের নিরিখে সম্প্রতি একাধিক বিভাগে “স্কচ” পুরস্কার জিতেছে বাংলা। কিন্তু এখানেই শেষ নয়, এবার পরিবহণ বিভাগে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের (SBSTC) ঝুলিতে এসেছে সোনা। রাজ্য সরকারের এই পরিবহণ নিগম তাদের ‘ভিশন ২০২৫’-এর জন্য জিতে নিল এই সম্মান।

কী এই ‘ভিশন ২০২৫’?

SBSTC লক্ষ্যমাত্রা নিয়েছে, ৪ বছরের মধ্যে তাদের টিকিট বিক্রি, টাকার আদানপ্রদান সবটাই হবে অনালাইনে। তৈরি হবে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস। যাত্রী পরিষেবার মান বাড়াতেও একাধিক লক্ষ্যমাত্রা ঠিক করেছে তারা। তাদের সেই ‘ভিশন ২০২৫’-কে সম্মানিত করল স্বশাসিত এই সংস্থা।

আরও পড়ুন- TMC in Tripura: ত্রিপুরার প্রচারে দেব-জুন-সায়নী সহ একঝাঁক তারকা

এছাড়াও আরও একটি বিভাগে সোনা জিতে নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। করোনা মহামারি মোকাবিলায় পথে নেমে লড়াই করেছে বিধাননগর পুরনিগম। কোভিড সমস্যা সামলাতে প্রয়োজন মতো পরীক্ষা বৃদ্ধি, কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা আবার কখনও স্থানীয় লকডাউনের পথে হেঁটেছে এই পুরনিগম। পুরনিগমের অন্তর্গত বাসিন্দাদের মাস্ক পরাও বাধ্যতামূলক করার ক্ষেত্রেও এগিয়ে ছিল বিধাননগর। তাদের সেই ভূমিকাকে কুর্নিশ জানাল ‘’স্কচ’’ সংগঠন। পুরপরিষেবা বিভাগে বিধাননগর পুরনিগম জিতে নিল সোনা।

আরও পড়ুন- Babul-Dilip: ‘বঙ্গ রাজনীতির অজন্তা সার্কাস’! দিলীপের ‘ঝুনঝুনি’-র পাল্টা দিলেন বাবুল

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...