Saturday, April 4, 2026

Sushant Singh Rajput : পথ দুর্ঘটনায় মৃত্যু প্রয়াত অভিনেতা সুশান্তর পরিবারের ৫ সদস্যের

Date:

Share post:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput ) পরিবারের পাঁচ সদস্যের। মঙ্গলবার সকালে বিহারের লখাইসরাই জেলায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে সুশান্তের পরিবারের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গাড়ির চালকসহ বাড়ির পাশে মৃত্যু হয়।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাটনা থেকে সবাই মিলে একসঙ্গে ফিরছিলেন তাঁরা। সুশান্তের জামাইবাবু ওপিসিংয়ের দিদির শেষকৃত্যে অংশ নিতে গিয়েছিলেন তারা। সুমো করে ফিরছিলেন সবাই। গাড়িতে ছিলেন মোট দশ জন। আচমকাই বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এসইউভিটির। ড্রাইভার সহ মোট ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে লালজিৎ সিং , তাঁর দুই সন্তান। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। প্রয়াত চালকের নাম প্রীতম কুমার। একই পরিবারের পাঁচ সদস্যর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...