Tuesday, March 24, 2026

Bus Fare: স্বস্তি, আপাতত বাড়ছে না বাসভাড়া

Date:

Share post:

বাসের ভাড়া বাড়াতে রাজি নয় রাজ্য সরকার। তবে জ্বালানির দামে নাজেহাল বেসরকারি পরিবহণ শিল্পকে অক্সিজেন দিতে বিকল্প জ্বালানির ব্যবহারের পাশাপাশি অন্য উপায় খোঁজ করছে সরকার। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পৌরোহিত্য বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধি। এদিন সিএনজি বা কমপ্রেসড ন্যাচরাল গ্যাস চালিত ইঞ্জিন লাগাতে বাস পিছু ভর্তুকি প্রদানসহ বিভিন্ন বিষয়ে সরকারের কাছে আবেদন জানান বাস মালিকরা। তাঁদের সমস্ত আবেদনই বিবেচনা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী। বেশির ভাগ বাস মালিকই ‘ডেডিকেটেড সিএনজি ইঞ্জিন’-এর পক্ষে। কারণ এই পদ্ধতিতে কম খরচে বেশি দূরত্বে বাস চালানো যায়। বাস মালিকরা আর ডিজেলের ভরসায় বাস চালাতে নারাজ। একেকটি বাসে সিএনজি-র ইঞ্জিন লাগাতে খরচ হবে ২ থেকে ৫ লক্ষ টাকা।

বাস মালিকরা চাইছেন, যেহেতু অতিমারির কারণে তাঁদের আর্থিক অবস্থা বেহাল হয়েছে, তাই নতুন সিএনজি ইঞ্জিন লাগাতে ভর্তুকি দিক রাজ্য সরকার। ভাড়া কম রেখে বাস পরিষেবায় ডিজেলের বদলে সিএনজি-র ব্যবহার শুরু করার বিষয়ে ভাবনা চিন্তা করেছে রাজ্য সরকার। সেই সূত্রেই রাজ্যের তরফে পরিবহণ দফতরের মাধ্যমে বাস মালিকদের দু’টি প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমটি ‘ডুয়েল ফুয়েল ইঞ্জিন’ ও দ্বিতীয়টি ‘ডেডিকেটে‌ড সিএনজি ইঞ্জিন’। ‘ডুয়েল ফুয়েল ইঞ্জিন’-এর ক্ষেত্রে বাস ডিজেল ও সিএনজি উভয় দিয়েই চালানো যাবে। আর ‘ডেডিকেটেড সিএনজি ইঞ্জিন’ দিয়ে শুধুমাত্রই সিএনজি চালিত বাসই দিয়ে চালানো যাবে বাসে।

আরও পড়ুন- Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই চিংড়িহাটায় দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিল পুলিশ

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...