Monday, April 6, 2026

Goa: বিজেপির বিরুদ্ধে প্রকৃত বিকল্প তৃণমূলই, গোয়ায় কংগ্রেস ছেড়ে যোগদান লোবোর

Date:

Share post:

কংগ্রেস ছাড়লেন গোয়ার দীর্ঘদিনের কংগ্রেসনেত্রী এথেল লোবো। তৃণমূলে যোগ দিয়ে বললেন, কংগ্রেস দলটা এখন আর বিজেপির বিরুদ্ধে নেই, বরং বিজেপির পক্ষে। বিজেপির বিরুদ্ধে প্রকৃত বিকল্প তৃণমূল কংগ্রেসই।

বুধবার গোয়ার পানাজির দলীয় দফতরে দলের তরফে গোয়ার নতুন ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এথেল লোবো। উপস্থিত ছিলেন গোয়ার তৃণমূল নেতা যতীশ নায়েকও।
গোয়ার ইনচার্জ হিসেবে এদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মহুয়া মৈত্র। আগামী কয়েকটি দিন গোয়ায় থেকে তিনি সংগঠনের কাজ করবেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এথেল লোবো বলেন, আমি ৩০ বছর ধরে কংগ্রেস করেছি। ওরা মহিলাদের উঠতে দেয় না। বহুবার এর কারণ জিজ্ঞেস করেও উত্তর পাইনি। ওরা এখন পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেসে আসার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে মহিলাদের জন্য কাজ করেছেন, তাঁদের তুলে এনেছেন তা অবিশ্বাস্য। লোকসভায় ৩৩ শতাংশ মহিলাদের উপস্থিতি। বাংলায় মহিলাদের জন্য কত প্রকল্প। কিন্তু কংগ্রেস এসবের কিছুই করেনি। কোনওদিন করবেও না।

গোয়া পুরসভার উপ-পুরপ্রধান হিসেবে একসময় কাজ করেছেন এথেল। তিনি নিজেই জানালেন, গোয়ার বিভিন্ন ব্লকে, বুথে পড়ে থেকে কাজ করায় অভ্যস্ত। সবসময় থাকেন মানুষের পাশে। কিন্তু কংগ্রেসের নেতারা এসবের কোনও মূল্য কোনওদিন দেননি। তৃণমূলে এসে প্রাক্তন কংগ্রেস নেত্রীর অভিযোগ, দলটা এখন বিকিয়ে গিয়েছে।

আরও পড়ুন- Madan Mitra: “রবীন্দ্র সংগীত ছাড়া অন্য কিছু গাইছ না তো?” মজার ছলে মদনকে প্রশ্ন মমতার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...