Friday, March 27, 2026

Assam: গুয়াহাটি বিমানবন্দর থেকে ফের ৬ দেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Date:

Share post:

গুয়াহাটি বিমানবন্দর থেকে ফের উড়বে আন্তর্জাতিক বিমান। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দলই আন্তর্জাতিক বিমানবন্দর ( Lokpriya Gopinath Bordoloi International Airport) থেকে ছ’টি দেশের বিমান চলাচল শুরু হবে। থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ঢাকা Yangon, কাঠমান্ডু এবং কুয়ালালামপুরের বিমান চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের এই বিমানবন্দর থেকে আগেও এই সব দেশে যাওয়ার বিমান পাওয়া যেত। কেন্দ্রের UDAN স্কিমে এই বিমানগুলি চলত।কোভিড-১৯-এর কারণে সেগুলি বন্ধ রাখা হয়েছিল।

অসমের পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন, ‘এখন উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্য থেকেই আন্তর্জাতিক বিমান চলাচল করে না। করোনার কারণে যাত্রী কমে যায়। এর ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়। তাই ওই বিমানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। খুব তাড়াতাড়ি আবার গুয়াহাটি থেকে আন্তর্জাতিক বিমানগুলি চালু করা হবে। যাত্রী কম হলেও সেগুলি আর বন্ধ করা হবে না। যে সব আসন ফাঁকা পড়ে থাকবে তার টাকা ‘Viability Gap Funding’-র মাধ্যমে দেওয়া হবে। এই টাকার ৯০ শতাংশ দেবে কেন্দ্র এবং বাকি ১০% দেবে রাজ্য সরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা এই নিয়ে ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের ১০০ কোটি টাকা দেব বলেও জানিয়েছি। ইতিমধ্যেই উড়ান প্রকল্পে আমরা ১০ কোটি ৯০ লাখ টাকা দিয়ে দিয়েছি।’

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে গুয়াহাটি-ব্যাংকক রুটের বিমান চালু হয়। কিন্ত গত বছর জানুয়ারি মাসে তা বন্ধ হয়ে যায়। গত বছর জুলাই মাসে গুয়াহাটি থেকে ঢাকা বিমান চালু হয়। কিন্তু মাত্র ২ মাস পরেই সেটা বন্ধ করে দেওয়া হয়। করোনা অতিমারির জেরে গত বছর মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় গুয়াহাটি-সিঙ্গাপুর রুটের বিমান।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, আগরতলা এবং ইম্ফল থেকেও আন্তর্জাতিক বিমান চলার সুযোগ আছে। আগরতলা বিমানবন্দরে নতুন টার্মিনাল করা হচ্ছে। এই টার্মিনাল আগামী মাসে উদ্বোধন হতে পারে। তারপরেই আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে উন্নীত করার কাজ শুরু হবে।

Related articles

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...