Sunday, June 14, 2026

সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল, ফের রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে তুলোধনা ভারতের

Date:

Share post:

আন্তর্জাতিক সীমান্ত ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘে(United Nation) ফের একবার পাকিস্তানকে তুলোধোনা করলো ভারত। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে ভারতের(India) প্রতিনিধি কাজল ভাট(Kajal Bhatt) জানিয়ে দিলেন, ইসলামাবাদের উচিত সন্ত্রাস ও হিংসার মুক্ত পরিবেশ তৈরী করে তারপর ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসা।

রাষ্ট্রসংঘে এদিন ভারতের প্রতিনিধি জানিয়েছেন, ভারত পাকিস্তান-সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুতবপূর্ণ সহাবস্থান বজায় রাখতে চায়। এবং সিমলা চুক্তি এবং লাহোর চুক্তি মেনে দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অঙ্গীকারবদ্ধ। তবে এই সকল আলোচনা তখনই চলতে পারে যখন সন্ত্রাস, হিংসামুক্ত ও প্ররোচনা মুক্ত পরিবেশ থাকবে। এখন সমস্ত বিষয়টি পাকিস্তানের ইচ্ছার ওপর নির্ভর করছে। তা না হলে আন্তর্জাতিক সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারত বলিষ্ঠ ও দৃঢ় পদক্ষেপ নিতে পিছপা হবে না।

আরও পড়ুন:Prabir Ghoshal: “বিজেপিতে কাজ করা যায় না, শুধু টাকা চায়”, বিস্ফোরক অভিযোগ বেসুরো প্রবীরের

মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যুতে খোলাখুলি আলোচনার দাবি তোলে পাকিস্তান। এরপরই পাকিস্তানকে তুলোধনা করে ভারতের প্রতিনিধি কাজল ভাট বলেন, “পাকিস্তানের প্রতিনিধির তরফে কিছু অস্তিত্বহীন কথার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে বাধ্য হচ্ছি। পাকিস্তানের প্রতিনিধির তরফে রাষ্ট্রসংঘের মঞ্চে মিথ্যা অপপ্রচারের চেষ্টা এটাই প্রথমবার নয়”। তিনি আরও বলেন, “আমার দেশের বিরুদ্ধে এই কুৎসা-অপপ্রচারের উদ্দেশ্য হল নিজের দেশের সন্ত্রাসের মুক্তাঞ্চল থেকে বিশ্বের নজর ঘোরানো। ওই দেশে সন্ত্রাসীরা মুক্তভাবে ঘোরাফেরা করে, সাধারণ মানুষের জীবন বিশেষ করে সংখ্যালঘুদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।”

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...