Friday, April 3, 2026

Prabir Ghoshal: “বিজেপিতে কাজ করা যায় না, শুধু টাকা চায়”, বিস্ফোরক অভিযোগ বেসুরো প্রবীরের

Date:

Share post:

এবার বিস্ফোরক অভিযোগ বেসুরো বিজেপি নেতা প্রবীর ঘোষালের (Prabir Ghoshal)। বুধবার, সাংবাদিক বৈঠক করে বিজেপির উত্তরপাড়া (Uttarpara) বিধানসভার প্রার্থী বলেন, “বিজেপি (Bjp) করা মুশকিল। টাকা চাওয়ার লোক বেশি কাজ করা যায় না।” আর প্রবীরের এই বিস্ফোরক মন্তব্যে ফের জল্পনা রাজনৈতিক মহলে।

এদিন, তৃণমূলের (Tmc) মুখপত্র ‘জাগো বাংলা’য় উত্তর সম্পাদকীয় বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী। তারপরেই বেলায় সাংবাদিক বৈঠক করেন প্রবীর ঘোষাল। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, বিজেপিতে এত কমিটি! ভোটের আগে টাকা টাকা করে মাথা খারাপ করে দিয়েছিল। ভোটের আগেই তিনি দুবার বিজেপি ছেড়ে দিতে চেয়েছিলাম বলে সাংবাদিকদের জানান প্রবীর।

আরও পড়ুন- Mamata Banerjee in Howrah: প্রশাসনিক বৈঠকে হাওড়ায় মুখ্যমন্ত্রী

২০২১-এর নির্বাচনের আগে চার্টার্ড বিমানে দিল্লি গিয়ে অমিত শাহের (Amit Shah) হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু ভোটে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবির থেকে দূরত্ব তৈরি হয় তাঁর। দলীয় কোনও কর্মসূচিতেই তাঁকে দেখা যাচ্ছিল না। এদিন প্রবীর ঘোষাল বলেন, তিনি বিজেপিতে যাওয়ার আগে তাঁর অনেক হিতাকাঙ্খী তাঁকে বারণ করেছিলেন। বলেছিলেন, “ওই দলটা করা যায় না”। কিন্তু তখন তাঁকে অনেক স্বপ্ন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেন প্রবীর। বিজেপিতে অত্যন্ত দমবন্ধকর পরিবেশ। কোনভাবেই কাজ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী।

এদিন, তৃণমূল মুখপত্রে তাঁর লেখার শীর্ষক, ‘কেন বিজেপি করা যায় না’ পোস্ট এডিটেও তিনি লেখেন “ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি”। তাই নিয়েই জল্পনার সৃষ্টি হয়েছে প্রবীরকে নিয়ে। এবার কি তবে ঘরওয়াপসির পথে প্রবীর ঘোষালও? প্রশ্ন রাজনৈতিক মহলে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...