Monday, April 6, 2026

Duare Ration: রেশন নিয়ে দরজায় এসে ডাক ডিলারের, নসিবপুরে বেজায় খুশি স্থানীয়রা

Date:

Share post:

বাড়ির দরজায় এসে হাঁকডাক রেশন ডিলারের।দরজা খুলুন, রেশন নিয়ে এসেছি। এইভাবে সিঙ্গুরে (Singure) শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘দুয়ারে রেশন’ প্রকল্প।বৃহস্পতিবার, সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাসিমলা গ্রামে ভ্যানে চাপিয়ে রেশন সামগ্রী বিতরণ করেন রেশন ডিলার সুধীরচন্দ্র কোলে (Sudhirchandra Kole)।

আগে গ্রাহকদের কাজ ফেলে লাইন দিতে হত রেশন দোকানে। রাজ্যের মানুষের অসুবিধার কথা ভেবে দুয়ারে রেশন প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে শুরুও হয়ে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্প। আর সকাল সকাল বাড়ির দরজায় রেশন পেয়ে খুশি উপভোক্তারা।

এলাকার বাসিন্দারা জানান, আগে কাজ ফেলে রেশন তুলতে রেশনের দোকানে দীর্ঘক্ষণ লাইন দিতে হতো। এই দুয়ারে রেশন প্রকল্প শুরু করে তাঁদের অনেক অসুবিধা দূর করলেন মুখ্যমন্ত্রী। এজন্য এলাকার বাসিন্দারা তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ভাবে ধন্যবাদও জানান।

এর পাশাপাশি রেশন ডিলারদের গলাতেও এই প্রকল্প চালু হওয়ার কোনো অভিযোগের সুর শোনা যায়নি।উল্টে রেশন ডিলাররা জানান সাধারণ মানুষ যাতে উপকৃত হবে তাতে কারোরই কোনো অভিযোগ থাকতে পারেনা।আর এই প্রকল্পের জন্য অনেক বেকার যুবকদের কর্মসংস্থানও হবে।তাই শেষে বলাই যায় মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্প আবারও একটি সুপারহিট প্রকল্প হিসাবে গন্য হলো সাধারণ মানুষের কাছে।

আরও পড়ুন- North 24 Pargana: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তুঙ্গে তৎপরতা, এলাকা পরিদর্শন অধিকারিকদের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...