Monday, June 8, 2026

North 24 Pargana: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তুঙ্গে তৎপরতা, এলাকা পরিদর্শন অধিকারিকদের

Date:

Share post:

বুধবারে মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রশাসনিক বৈঠকের পরে কাজের তৎপরতা তুঙ্গে। ২৪ ঘণ্টার মধ্যেই এলাকা পরিদর্শনে গেলেন PWD, হাইওয়ে অথরিটি ও ইরিগেশানের অধিকারিকেরা। প্রশাসনিক বৈঠকে রাস্তার সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার প্রশাসনিক প্রতিনিধিদল পরিদর্শন করে বারাকপুর ঘোষপাড়া রোড। ১৭ কিলোমিটার এই রাস্তা বর্ষার পর চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এদিন পিডাব্লুডির বারাকপুর সাবডিভিশন ১ এর অ্যাসিস্ট্যান্ট ইজ্ঞিনিয়ার ঘোষপাড়া রোডের লালকুঠি এলাকায় গিয়ে রাস্তা পরিদর্শন করে জানান, আপাতত সমস্যার সমাধানে প্যাচ ওয়ার্ক চলবে। একটি কার্লভার্ট তৈরির পর রাস্তা নতুন করে তৈরি করা হবে। তিনি বলেন, এই কাজের জন্য ২০ কোটি টাকার টেন্ডার পাস হয়ে গিয়েছে।

অন্যদিকে এদিন দুপুরে কল্যাণী হাইওয়ে রোড়ের সমস্যা ও রাস্তার পাশের নয়নজুলি এবং নিকাশি ব্যবস্থারর সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন হাইওয়ে অথরিটি ও ইরিগেশন দফতরের আধিকারিকেরা। তাঁরাও এলাকা ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে নির্দেশ দিয়েছিলেন উন্নয়ন নিয়ে কোন সামঝোতা করা যাবে না। তাঁর নির্দেশের প্রতিফলন দেখা গেল বারাকপুর জুড়ে।

আরও পড়ুন- Khel City: হাওড়ায় আন্তর্জাতিক মানের খেল নগরী তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...