Tuesday, June 23, 2026

Bankura:জঙ্গি সন্দেহে বাঁকুড়া থেকে গ্রেফতার ভিনরাজ্যের যুবক

Date:

Share post:

জঙ্গি সন্দেহে ফের বাঁকুড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। তার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখছে বাঁকুড়া পুলিশ।  জেরা করে আরও তিনজনের নাম জানতে পারেন তদন্তকারীরা।

আরও পড়ুন:Cooch Bihar Death :  কোচবিহারে একটি বালক -সহ পরিবারের তিনজনের রহস্যমৃত্যু

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইলিয়াস। বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই ব্যক্তি বাঁকুড়ার (Bankura)বড়জোড়ার আইটি হাবের কেয়ারটেকার হিসাবে কাজ করত। পুলিশ সূত্রের খবর, ধৃত ইলিয়াস কেরলের এন্নাকুলামের বাসিন্দা। একটি ডিভাইসের মাধ্যমে সে একটি জঙ্গিগোষ্ঠীর হয়ে প্রচার করত। গোপন সূত্রে খবর পেয়ে  পুলিশ মহম্মদ ইলিয়াসের উপর নজরদারি চালাচ্ছিল। এরপরই গতকাল রাতে তাকে  গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শুধু ইলিয়াসই নয়, তার সঙ্গে আরও তিনজন ওই জঙ্গিগোষ্ঠীর হয়ে কাজ করতো। যদিও তারা বর্তমানে ফেরার। ধৃতকে আজই বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।  ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার চিন্তাভাবনা করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে ইলিয়াস কেরল থেকে বাংলায় এসেছিল,কোনও নাশকতার ছক কষেছিল কিনা, তা ধৃতকে জেরা করেই জানা যাবে বলে মনে করছে পুলিশ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...