Saturday, April 4, 2026

লাগাতার হামলা: ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা তৃণমূলের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ত্রিপুরায়(Tripura) সব রাজনৈতিক দলকেই নির্বিঘ্নে প্রচারের সুযোগ দিতে হবে। এর দায়িত্ব নিতে হবে ত্রিপুরা প্রশাসনকেই। মানা হয়নি সেই নির্দেশ। লাগাতার সন্ত্রাস চলছেই। পুলিশ-প্রশাসন নীরব। তাই সুপ্রিম কোর্টে(SupremeCourt) ত্রিপুরায় বিজেপি সরকারে বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা করল তৃণমূল (TMC)।

কোর্টের নির্দেশ অমান্য করে ত্রিপুরায় লাগামছাড়া সন্ত্রাস চলছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের নেতা-কর্মীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। গত কয়েকদিনে একাধিক প্রার্থী, নেতা – কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাতের অন্ধকারে হামলা হচ্ছে বাড়িতেও। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। বুধ ও বৃহস্পতিবার এই তাণ্ডব আরও ভয়ানক ভাবে বেড়েছে। যার প্রতিবাদে সুবল ভৌমিক, সাংসদ সুস্মিতা দেব, সুদীপ রাহা, জয়া দত্ত, জুন মালিয়া, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দোপাধ্যায় সহ স্থানীয় তৃণমূল নেতা- কর্মী -সমর্থকরা মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা করেন আগরতলায়। একইসঙ্গে ত্রিপুরার ডিজি, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আদালতের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...