Monday, April 6, 2026

Tripura: গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে ত্রিপুরায় মোমবাতি মিছিল তৃণমূলের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Suprime Court) কড়া সুরক্ষা নির্দেশের পরও ফের পুরভোটের (Municipal Election) আগে ত্রিপুরায় (Tripura) ফের আক্রান্ত বিরোধীরা, বলা ভালো প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা তৃণমূল (TMC)। যেখানে ওয়ার্ডে ওয়ার্ডে আক্রান্ত হচ্ছেন প্রার্থীরা। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন। ফলে এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলা যেতেই পারে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বিরোধী প্রার্থী ও দলকে সুরক্ষা দিতে ব্যর্থ বিপ্লব দেব (Biplab Dev) প্রশাসন।

ত্রিপুরায় লাগাতার গেরুয়া সন্ত্রাসের মধ্যে আজ, বৃহস্পতিবার ফের আক্রান্ত হলেন তৃণমূলের পুরভোটের প্রার্থী। আগরতলা (Agartala) পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিকাশ সরকারের উপরে নির্মম আক্রমণ চালায় বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা।

এই ঘটনার পর তৃণমূলের দাবি, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বিজেপির। তৃণমূলের উত্থানে শঙ্কিত হয়েই এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি। সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে পুরভোটে বিজেপির পরাজয় নিশ্চিত। তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যেখানে প্রার্থীরা আক্রান্ত, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির।

এখানেই শেষ নয়। বিজেপির এমন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আগরতলার ১১ নম্বর ওয়ার্ড থেকে জিবি মোড় অবধি একটি মোমবাতি মিছিল করে বৃহস্পতিবার সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন- Aparna Sen: BSF নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, এবার অপর্ণা সেনকে আইনি চিঠি

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...