Friday, April 3, 2026

Ramij Raja: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে কী বললেন রামিজ রাজা?

Date:

Share post:

দীর্ঘ কয়েক বছর পর ফের আইসিসির (Icc)বড় প্রতিযোগিতা হতে চলেছে পাকিস্তানে ( Pakistan)। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কী ভাবে এই দায়িত্ব পেল পাকিস্তন? এই নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা।

এদিন রামিজ রাজা বলেন,”আমরা সত্যি কথা বলেছিলাম। আমরা হৃদয়ের কথা বলেছিলাম। নিজেদের পরিকল্পনা নিয়ে নিশ্চিত ছিলাম। গত কয়েক বছরে আমাদের উপেক্ষা করে যে কষ্ট দেওয়া হয়েছে তা আইসিসি বুঝতে পেরেছে। পাকিস্তানের মাটিতে ক্রিকেটকে ফেরানোর গুরুত্ব তারা বুঝেছে।”

এরপাশাপাশি রামিজ রাজা বলেন,” আইসিসি বুঝতে পেরেছে বিশ্বে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানেরও অবদান রয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি যাতে এ দেশে ক্রিকেট ফিরে আসে। কিন্তু বার বার আমাদের অপমান করা হয়েছে। পাকিস্তানে ক্রিকেট ফেরা দরকার। আশা করছি বাকি দেশ আমাদের কথা বুঝবে।”

আরও পড়ুন:VVS Laxman: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নেওয়ায় বড় আত্মত্যাগ করতে হয়েছে লক্ষণকে, বললেন সৌরভ

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...