Wednesday, April 8, 2026

Bangladesh politics : অসুস্থ খালেদার জামিন না মিললে অনশন করবে বিএনপি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা ও বিদেশে চিকিৎসার দাবিতে ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে গণ-অনশন কর্মসূচি পালিত হবে। ঢাকায় কর্মসূচি পালনে উপযুক্ত জায়গা না পাওয়া গেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল বলেন, প্রায় সাড়ে তিন বছর খালেদা জিয়া কারারুদ্ধ। সরকার তাকে সাময়িকভাবে মুক্তি দিলেও তিনি স্বাধীন জীবনে ফিরতে পারেননি। শর্ত থাকায় তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারছেন না।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পর থেকে তার শারীরিক জটিলতা বেড়েছে। বিদেশে তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও অনুমতি দেওয়া হচ্ছে না।

আইনে জামিনের সুযোগ নেই : চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি বারবার একটা কথা বলছি দেশের আইনের বইয়ে এটা নেই। ওনারা (বিএনপি) যদি আমাকে এটা দেখাতে পারে, তাহলে তো আমরা বিবেচনা করতে পারি। কিন্তু এটা আইনের বই দেখাতে পারবে না, তাই বিবেচনার প্রশ্নেই আসে না।

আইনমন্ত্রী বলেন, যেহতু আইনে সুযোগ নেই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন। কিন্তু আমার কিছু আসে যায় না, আমি আইনানুযায়ী চলবো।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...