Wednesday, April 8, 2026

Dilip Ghosh: অপর্ণা সেনকে ফের “দেশদ্রোহী” তকমা দিলীপের

Date:

Share post:

BSF-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে উত্তাল রাজ্য। শাসকদল তৃণমূল (TMC) কেন্দ্রের এমন সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছে, বিধানসভায় (Assembly) এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাস করিয়েছে। একইভাবে BSF-এর ক্ষমতা বৃদ্ধি নিয়ে সরব হয়েছ বুদ্ধিজীবী (Intalactual) মহল। সম্প্রতি, কেন্দ্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।

 

এবার অপর্ণা সেন ও বুদ্ধিজীবী মহলকে “দেশদ্রোহী” বলে কটাক্ষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রোজকার মতই আজ, শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সরাসরি আক্রমণ করেন রাজ্যের বুদ্ধিজীবী মহলকে।

সরাসরি অপর্না সেনের নাম নিয়ে দিলীপ ঘোষ বলেন, “ওরা চিরদিন দেশদ্রোহী। আজ তার সমর্থনের পার্টি বা সরকার রাজ্য বা দেশে নেই। তাই খুব একটা দেখা যায় না। আমরা বহুদিন ধরে দেখে আসছি, দেশের পক্ষে যা কিছু, ওনারা তার বিরুদ্ধে”।

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষের বুদ্ধিজীবীদের নিয়ে আরও অভিযোগ, “ভারতীয় পরম্পরা, সংস্কৃতি, হিন্দুত্বের বিরোধিতা করেছেন ওনারা আর এখন দেশের বিরোধিতা করছেন। ওঁরা মানুষের থেকে ভালবাসা পেয়েছেন, কিন্তু দেশের সরকার ও সমাজের বিরোধিতা করেছেন। এখন দেশের মন এবং সমাজ পাল্টেছে, যা ওনারা বুঝতে পারছেন না।”

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...