Saturday, June 13, 2026

ISL: জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করল এটিকে মোহনবাগান

Date:

Share post:

জয় দিয়ে আইএসএলের ( isl)অভিযান শুরু করল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan) । শুক্রবার কেরলা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারাল হাবাসের দল। ম‍্যাচে জোড়া গোল হুগো বৌমোসের। একটি করে গোল রয় কৃষ্ণা এবং লিস্টোন কোলাসোর।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ২ মিনিটের মাথায় গোল করে বাগানকে এগিয়ে দেন হুগো বৌমোস। এরপর পাল্টা আক্রমণ চালায় কেরলা ব্লাস্টার্স। যার ফলে ম‍্যাচের ২৪ মিনিটে সমতা ফেরায় কেরল। কেরলের হয়ে সমতা ফেরান সামাদ। এরঠিক তিন মিনিটের মাথায় পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। আর সেই সুযোগের স‍ৎ ব‍্যবহার করেন রয় কৃষ্ণা। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাগানের হয়ে ২-১ করেন রয় কৃষ্ণা। ম‍্যাচের ৩৯ মিনিটে বাগানের হয়ে তৃতীয় এবং নিজের জোড়া গোল করেন বৌমোস। ম‍্যাচের প্রথমার্ধে ৩-১ এগিয়ে থাকে মোহনবাগান।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে মোহনবাগান-কেরল ম‍্যাচ। যার ফলে ম‍্যাচের ৫০ মিনিটে ৪-১ এগিয়ে যায় হাবাসের দল। ম‍্যাচের ৬৯ মিনিটে কেরলের হয়ে ২-৪ করেন পেরেইরা ডিয়াজ। প্রথম ম‍্যাচেই নজর কাড়ল হুগো বৌমাস রয় কৃষ্ণারা। এই জয় যে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়াবে হাবাসের দলকে। তা বলাই যায়।

আরও পড়ুন:Ab De Villiers: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই এবিডিকে আবেগঘন বার্তা বিরাট কোহলি, অনিল কুম্বলে, জেপি ডুমিনিদের

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...