Saturday, March 14, 2026

তৃণমূলে যোগ দিতে পারেন বরুণ গান্ধী? মমতার দিল্লি সফরের আগে বাড়ছে জল্পনা

Date:

Share post:

খাতায়-কলমে তিনি বিজেপি সাংসদ(BJP MP) হলে কৃষক সমস্যা সহ নানা ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মানেকা পুত্র বরুণ গান্ধীকে(Varun Gandhi)। এহেন বিজেপি সাংসদ এবার যোগ দিতে পারেন তৃণমূলে। অন্তত তেমনই জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে। আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর এই সফর তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূলের এক শীর্ষ নেতা। অনুমান করা হচ্ছে মমতার এই দিল্লি সফরে বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন বরুণ।

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির অন্যতম প্রতিপক্ষ ইতিমধ্যেই হয়ে উঠেছে তৃণমূল। রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে সংগঠন। এহেন পরিস্থিতিতে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘বিজেপি-র উপর যে সব নেতা ক্ষুব্ধ, কিন্তু কংগ্রেস যাওয়ার জায়গা নেই, তাঁরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। এই মুহূর্তে মমতা তথা তৃণমূল কংগ্রেসই যে মোদিকে রুখতে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে।’ আর সেই হিসেবে বরুণ গান্ধীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক ভীষণরকম তিক্ত হয়ে উঠেছে। মানেকা গান্ধী ও বরণ গান্ধীকে বিজেপির জাতীয় কর্মসমিতির থেকে ছেঁটে ফেলা হয়েছে। সম্প্রতি লখিমপুর হিংসার পর কৃষক হত্যার নিন্দা করেছিলেন বরুণ। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে নাথুরাম গডসের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। রাজনৈতিক সূত্রের মতে, বিজেপি ছাড়লে তাঁর একটি নতুন রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হবে। অথচ কংগ্রেস পরিবারে বরুণের যাওয়া সম্ভব নয়। তাই তাঁর তৃণমূল যোগের সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই এ বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:Farm Laws: “পাকাপাকিভাবে আইন প্রত্যাহার না হলে আন্দোলন চলবে”, সাফ জানালেন রাকেশ টিকায়েত

প্রসঙ্গত, সম্প্রতি মমতার গোয়া সফরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয় পাশাপাশি তৃণমূলের নজরে রয়েছে উত্তর প্রদেশও। ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মাঝে মমতার ‘তাৎপর্যপূর্ণ’ দিল্লি সফরে কোন শীর্ষ নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সে দিকেই নজর থাকবে জাতীয় রাজনীতির।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...