Friday, June 26, 2026

Dilip Ghosh: প্রাতঃভ্রমণে বেরিয়ে ‘খেলা হবে’ স্লোগান শুনে বেজায় চটলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

প্রাতঃভ্রমণের মাঝে ‘খেলা হবে’ স্লোগান । স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন  বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। অনান্য দিনের মতোই শনিবার সকালেও প্রাতঃভ্রমণে  নিউটাউনের ইকো পার্কে যান দিলীপ ঘোষ।  সেই সময় ‘খেলা হবে’ স্লোগান লেখা টি-শার্ট পরে বেশ কয়েকজনকে হাঁটতে দেখা যায়। তাঁরাই প্রথমে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে সুপ্রভাতও জানান। এতেই ক্ষোভে ফেটে পড়েন দিলীপ। তাঁর অভিযোগ তৃণমূলের কর্মীরাই এ কাজ করেছেন।

আরও পড়ুন:Tripura: বিজেপির সাম্প্রদায়িকতার চাল রুখে দিয়ে সম্প্রীতির বার্তা ফিরহাদের

এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে লক্ষ্য করে ‘খেলা হবে’ স্লোগান দিতেই দিলীপ পাল্টা ত্রিপুরার প্রসঙ্গ টেনে আনেন তিনি। পাশাপাশি ‘খেলা হবে’ স্লোগান দেওয়া ব্যক্তিদের দাবি, বিজেপি ভয় পেয়েছে, আর তাই বারবার ত্রিপুরায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে। খুব দ্রুতই বাংলার মতই ত্রিপুরা, গোয়াতেও ঘাস ফুলশিবির ক্ষমতায় আসবে। এ ব্যাপারে তাঁরা আশাবাদী।

প্রসঙ্গত, বর্তমানে ত্রিপুরাতেই রয়েছেন তৃনমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় এবং সায়নি ঘোষ। শনিবার ত্রিপুরায় একটি সভাও করেন ফিরহাদ। ত্রিপুরার সোনামুড়া নির্বাচনী সভা থেকে ত্রিপুরাবাসীকে ফিরহাদ বলেন,”তৃণমূলই একমাত্র দল যে বিজেপিকে শুধু পরাস্ত নয়, নিশ্চিহ্ন করে দিয়েছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...