Monday, April 13, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-নিউজিল‍্যান্ড টি-২০  সিরিজের দ্বিতীয় ম‍্যাচেও জয় পেল ভারতীয় দল। এদিন রাঁচিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল রোহিত শর্মারা। এই জয়ের ফলে টি-২০ সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত।

২) জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করল এটিকে মোহনবাগান  । শুক্রবার কেরলা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারাল হাবাসের দল। ম‍্যাচে জোড়া গোল হুগো বৌমোসের। একটি করে গোল রয় কৃষ্ণা এবং লিস্টোন কোলাসোর।

৩) আইপিএলের পর এবার এমিরেটস টি-২০ লিগে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এমনটাই খবর। এমনকি এই টুর্নামেন্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও রয়েছে বলে খবর।

৪) অবসর নিলেন এবি ডি ভিলিয়ার্স। শুক্রবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ব্যাটার। এদিন নিজেই টুইট করে অবসরের কথা ঘোষণা করেন ডি ভিলিয়ার্স।

৫) ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই এবিডিকে শুভেচ্ছা বিরাট কোহলি, অনিল কুম্বলে, জেপি ডুমিনির। বিরাট লেখেন, তোমার এই সিদ্ধান্ত আমায় দুঃখ দিয়েছে। কিন্তু আমি জানি তুমি নিজের আর পরিবারের কথা ভেবে সেরা সিদ্ধান্তই নিয়েছ।”

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...