Monday, April 13, 2026

India-New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচেও জয় পেল ভারতীয় দল, সিরিজ জয় রোহিতদের

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড ( india-new Zealand) টি-২০ ( T-20) সিরিজের দ্বিতীয় ম‍্যাচেও জয় পেল ভারতীয় দল। এদিন রাঁচিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল রোহিত শর্মারা। এই জয়ের ফলে টি-২০ সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত। তিন ম‍্যাচে  সিরিজের ফলাফল ২-০। অভিষেক ম‍্যাচে দুই উইকেট নিয়ে ম‍্যাচের সেরা হর্ষল প‍্যাটেল। টি-২০ দলের অধিনায়কত্ব পাওয়ার পরে প্রথম সিরিজেই জয় পেলেন রোহিত। অন্য দিকে কোচ হওয়ার পরে প্রথম সিরিজে সফল রাহুল দ্রাবিড়ও।  রবিবার ইডেনে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ৩-০ করার লক্ষ্যে রোহিত শর্মার দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে কিউয়িরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান গ্লেন প্লিফসের। ৩৪ রান করেন তিনি। ৩১ রান করেন মার্টিন গাপ্টিল। ৩১ রান করেন ড‍্যারল মিচেল। ভারতের হয়ে দুই উইকেট হর্ষল প‍্যাটেলের। এদিন ভারতের হয়ে অভিষেক ঘটে তাঁর। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, অক্ষর প‍্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং দুই ওপেনার কে এল রাহুল এবং রোহিত শর্মার। ৬৫ রান করেন রাহুল। ৫৫ রান রোহিত শর্মার। ১২ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়র। অপরদিকে ১২ রানে অপরাজিত ঋষভ পন্থ। এক রান করেন সূর্যকুমার যাদব। কিউয়িদের হয়ে তিন উইকেট টিম সাউদির।

আরও পড়ুন:ISL: জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করল এটিকে মোহনবাগান

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...