Wednesday, February 4, 2026

Farmer Agitation: আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষকরা, রবি-বৈঠকে বসছে ৪২ কৃষক সংগঠন

Date:

Share post:

কথায় চিঁড়ে ভিজবে না। আগে কৃষি আইন প্রত্যাহারের সিলমোহর পড়ুক সংসদে তবেই তোলা হবে আন্দোলন স্পষ্ট জানিয়ে দিলেন সীমানায় বসা আন্দোলনকারীরা। আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করতে রবিবার বৈঠকে বসছে ৪২টি কৃষক (Farmer) সংগঠন। শনিবার, সিঙ্ঘু সীমানায় বৈঠকে ৯ সদস্যের কোর কমিটির ৩ ঘণ্টার বৈঠকের পর আন্দোলনে অনড় সংযুক্ত কিসান মোর্চা। সরকারের বিরুদ্ধে আগের ঘোষিত আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষকরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সংযুক্ত কিষান মোর্চা কৃষকদের ২২ নভেম্বর লখনউ কিষাণ মহাপঞ্চায়েতে সকলকে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেছে। মোর্চা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকদের ২৬ নভেম্বর বিভিন্ন ধর্নাস্থলে পৌঁছানোর জন্য আবেদন করেছে। সেদিন, দিল্লির (Delhi) সীমানা বরাবর একটানা শান্তিপূর্ণ বিক্ষোভের এক পূর্ণ বছর পূর্ণ হবে। দিল্লি থেকে দূরে বিভিন্ন রাজ্যে, ২৬ নভেম্বর প্রথম বার্ষিকীতে অন্যান্য বিক্ষোভের সাথে রাজধানীতে ট্রাক্টর এবং গরুর গাড়ির ব়্যালি বের করা হবে। ২৮ নভেম্বর ১০০টিরও বেশি সংগঠনের সঙ্গে সম্মিলিত কৃষক শ্রমিক মোর্চার ব্যানারে মুম্বইয়ের (Mumbai) আজাদ ময়দানে একটি বিশাল মহারাষ্ট্র-কেন্দ্রিক কিষান-মজদুর মহা-পঞ্চায়েতের আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে, প্রতিদিন ৫০০ জন বিক্ষোভকারী ট্রাক্টর-ট্রলিতে মিছিল করে সংসদে যাবেন।

এদিনের বৈঠকে মূলত ৪টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কৃষক সংগঠনের তরফে প্রশ্ন তোলা হয়েছে কৃষি আইন বাতিলের সাংবিধানিক প্রক্রিয়া কবে শুরু হবে? ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা কবে মিলবে? আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিয়ে কী সিদ্ধান্ত? আন্দোলনে মৃত কৃষক পরিবারকে আর্থিক সাহায্যের কী হবে? এনিয়ে সরকারের কাছে স্পষ্ট জবাব চায় কৃষক সংগঠন।

কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু হঠল মোদি সরকার। ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর পড়ুক সংসদে।

আরও পড়ুন- Agartala: ফিরহাদ-বাবুল-কুণালের সভামঞ্চ ভাঙল বিজেপি, আক্রান্ত প্রার্থী, নীরব দর্শক পুলিশ

 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...