Friday, April 3, 2026

‘ডার্বির জন‍্য নিজেদের তৈরি করছি’, :হুগো বৌমোস

Date:

Share post:

২০২১-২২ আইএসএলের (Isl) প্রথম ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সকে ৪-২ উড়িয়ে দুরন্ত শুরু করেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। এই ম‍্যাচে জোড়া গোল বাগান ব্রিগেডে নতুন যোগ দেওয়া হুগো বৌমোস। আর একটি গোল বিশাল ট্রান্সফার ফিয়ে আসা লিস্টন কোলাসোর। দ্বিতীয়ার্ধে তিনজন ডিফেন্ডারের উপর দিয়ে দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে বিশ্বমানের গোল করেন। প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পাওয়ায় উচ্ছসিত বাগানের এই দুই ফুটবলার।

এদিন ম‍্যাচ নিয়ে হুগো বলেন,” আমার খেলায় আমি সন্তুষ্ট। এটি আমার কাছে একটি স্মরণীয় ম‍্যাচ। কারণ প্রথম ম‍্যাচে আমার দুই গোল। এছাড়াও সব থেকে বড় কথা দল জিতেছে। এর থেকে খুশি আর কিছু নেই।”

এরপাশাপাশি হুগো আরও বলেন, রয় কৃষ্ণার সঙ্গে জুটি দারুণ উপভোগ করছি। গত মরশুমে কৃষ্ণা গোল্ডেন বল জিতেছে। ওর সঙ্গে যত বোঝাপড়া তৈরি হবে, তত দল উপকৃত হবে। ”

প্রথম ম‍্যাচ দুরন্ত জয়ের পরবর্তী ম‍্যাচ ডার্বি। এই নিয়ে হুগো বৌমোস বলেন,” সামনেই ডার্বি। এই ম‍্যাচটার জন‍্য অপেক্ষা করছি। কলকাতা ডার্বি নিয়ে অনেক গল্প শুনেছি। কেরল ম‍্যাচে যে ভুল হয়েছে, সেগুলি শুধরে ডার্বিতে নামতে চাই।”

আরকে গোলদাতা লিস্টোন কোলাসো বলেন,” প্রথম ম‍্যাচে নেমে গোল করেছি। সত্যি ভালো লাগছে। শুধু এক ম‍্যাচ নয়, প্রতি ম‍্যাচে গোল করতে চাই।”

আরও পড়ুন:India-New Zealand: ইডেন ম‍্যাচে টিকিটের কালোবাজারি, ৬৫০ টিকিটের দাম উঠল ৩০০০ টাকা

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...