Friday, April 3, 2026

Farm Laws: ‘বিল তৈরি হয়, বাতিল হয়, ফিরে আসবে’, কৃষি আইন নিয়ে মন্তব্য বিজেপি সাংসদের

Date:

Share post:

‘বিল তৈরি হয়, বাতিল হয়, আবার ফিরে আসবে।’ কেন্দ্রের কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তর প্রদেশের (Uttarpradesh) বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (MP Sakshi Maharaj)। গত শুক্রবার ৩ কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জাতির উদ্দেশে ভাষণে আইন প্রত্যাহারের ঘোষণা ছাড়াও কৃষকদের (Farmers) মাঠে ফেরার আবেদন জানিয়েছিলেন তিনি। তবে কৃষক সংগঠনগুলির সাফ কথা, সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

উত্তর প্রদেশের সাংসদ সাক্ষী মহারাজ বলেন, “কৃষকদের তথাকথিত অপবিত্র জোটের মঞ্চ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদ’-এর মতো অপবিত্র স্লোগান দেওয়া হচ্ছে। বিল তৈরি হয়, বাতিল হয়ে যায় আবার ফিরেও আসবে। আবার বিল বানাতে সময় লাগে না। বড় হৃদয়, বড় মনের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister)। মোদি আর যোগীর মধ্যে কোনো পার্থক্য নেই। উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।”

আরও পড়ুন: Agartala: ত্রিপুরায় জঙ্গলরাজ, পুলিশের সামনেই মহিলা থানায় হামলা বিজেপির

একইসঙ্গে উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে পরাজয়ের কথা মাথায় রেখে কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার (Modi Government) এমন প্রশ্নের জবাবও দেন ওই সাংসদ। বলেন, ২০২২ সালে বিজেপি উত্তর প্রদেশে ৩০০-র বেশি আসন পাবে। নির্বাচনের সঙ্গে বিলটির কোনো সম্পর্ক নেই।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনটি কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...