Friday, June 26, 2026

Sourav Ganguly: ইডেনের ২২ গজে ফের ব্যাট হাতে নামতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Date:

Share post:

ইডেনে ফের ব‍্যাট হাতে নামতে পারের সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, ইডেনে একটি প্রদর্শনী ম‍্যাচে নামতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President)। আগামী ৪ ডিসেম্বর কলকাতায় বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা রয়েছে। আর সেই কারণেই দুই দিন আগেই কলকাতায় হাজির হয়ে যাবেন ভারতীয় বোর্ডের শীর্ষকর্তারা। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে মেজাজ হালকা রাখতে কর্তাদের মধ্যে ইডেনে ৩ ডিসেম্বর বিশেষ প্রদর্শনী ম্যাচ আয়োজিত হবে বলে সূত্রের খবর। আর সেই ম্যাচেই খেলতে পারেন বাংলার মহারাজ। আর এই বিষয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “মাঠে নামার ইচ্ছা রয়েছে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।

গত বছরও ব‍্যাট হাতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বছর আহমেদাবাদেও বোর্ড কর্তাদের মধ্যে হয়েছিল প্রদর্শনী ম্যাচ। সেই ম‍্যাচে নেমে ছিলেন মহারাজ। আর এবার সেইরকমই  ম্যাচ আয়োজিত হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। এখন দেখার সেই ম্যাচে ব্যাট হাতে সৌরভকে দেখা যায় কি না।

আরও পড়ুন:India-New Zealand: কোভিড বিধি মেনে ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, ইডেনে এবার গ্রিন করিডর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...